সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কাউখালীতে চিকিৎসকদের উপর হামলা প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

  • আপডেট সময় সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪, ৬.২৭ পিএম
  • ১৬২ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সোমবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক সহ অন্যান্য সেবা দানকারীদের উপর নারকীয় হামলা, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ, অ্যাম্বুলেন্স, জরুরী বিভাগ সহ অন্যান্য সরকারি স্থাপনা ভাঙচুর ও বিনষ্টকরণের প্রতিবাদে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মুখে ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সুব্রত কর্মকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার তৌফিক হাসান সৌরভ, ডাক্তার মোহাম্মদ ইশতিয়াক আহমেদ, ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, ডাক্তার মাহবুব হোসাইন, ডাক্তার সাগরিকা রায়, ডাক্তার আসমা খানম, নার্সিং ইনচার্জ বাসন্তী রানী। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, মেডিকেল টেকনোলজিস্ট এবিএম আনিসুল হক। অনুষ্ঠানের বক্তারা অবিলম্বে দোষী ব্যক্তিদের আইনের আশ্রয় এনে শাস্তির দাবি জানান। এবং প্রতিটি হাসপাতালে নিরাপত্তা জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com