সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

জেফার ও মুজাকে নিয়ে সানজয়ের ‘আড়ালে হারালে’

  • আপডেট সময় রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪, ২.৪৩ পিএম
  • ২০৮ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ-‘ঝুমকা’ গানের সাফল্যের পর জেফার ও মুজাকে নিয়ে নতুন গান প্রযোজনা করলেন বলিউডের সংগীত প্রযোজক ডিজে সানজয়। বৃহস্পতিবার রাতে প্রকাশিত হল তাদের ‘আড়ালে হারালে’ শিরোনামের নতুন গানটি। কণ্ঠ দেয়ার পাশাপাশি পুরো গানটি তৈরি করেছেন তারা তিনজন মিলেই।

গানটির মধ্য দিয়ে প্রথমবারের মত বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে প্রযোজনায় এলেন বাংলাদেশের সন্তান বলিউডের প্রযোজক ডিজে সানজয়।

যুক্তরাস্ট্র, ভারত বিশেষ করে বলিউড ও আরবান পাঞ্জাবী মিউজিক ঘরানায় দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। এরই মধ্যে তার প্রযোজনায় গান করেছেন আরজিৎ সিং, গুরু রান্ধাওয়া, সুনিধি চৌহান, জনিতা গান্ধি, বেনি দয়াল, আমেরিকান আইডলের শিল্পী এলিয়ট ইয়ামিন, ট্রেভর হোমস, অ্যাশ কিং প্রমুখ।

সানজয় বলেন, “এটি বাংলাদেশে আমার প্রথম কাজ। এরই মধ্যে ইন্ডাস্ট্রির ভেতরের অনেকেই শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত করছেন আমাকে। আশা করছি গানটি দারুণ আলোড়ন সৃষ্টি করবে। এ গানের অনুপ্রেরণায় বাংলাদেশে নতুন নতুন গান প্রযোজনার আগ্রহও রয়েছে।”

এমন দিনে গানটি প্রকাশিত হল যখন জেফার ও মুজার ‘ঝুমকা’ গানটি শত মিলিয়ন ভিউ পেয়েছে ইউটিউবে। তাই দারুণ উচ্ছ্বসিত জেফার।

তিনি বলেন, “ঝুমকা গানের সাফল্যের পর এ গানটিও শ্রোতারা গ্রহণ করবেন বলে বিশ্বাস করছি। এটি আমাদের তিন বন্ধুর সমন্বিত কাজ। খুবই অরগানিকেলি সৃষ্টি হয়েছে। গত বছর ডিসেম্বরে লস অ্যাঞ্জেলেস এ গিয়ে গানটির কাজ শেষ করি আমরা। মুজার সঙ্গে আমার যৌথতা শ্রোতারা আগেও গ্রহণ করেছেন। এবার যুক্ত হলেন সানজয়। তার প্রযোজনায় গানটি প্রকাশিত হল। তার পারফরম্যান্সেও এটি নতুন মাত্রা পেয়েছে।”

জেফারের ইউটিউব চ্যানেলে ও স্পটিফাইতে গানটি প্রকাশিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com