সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নতুন সূচিতে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল

  • আপডেট সময় শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪, ৪.০১ পিএম
  • ১৩৬ বার পড়া হয়েছে

নতুন সূচিতে চলছে মেট্রোরেল। এখন থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল। উত্তরা থেকে চলবে মতিঝিল পর্যন্ত। প্রথম ট্রেনটি মতিঝিলের উদ্দেশে ছেড়ে যায় সকাল ৭টা ১০ মিনিটে এবং মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৪০ মিনিটে।

তবে ৮টার পর আর একক টিকিট ক্রয় করে আর যাতায়াত করা যাবে না। তখন কেবল এমআরটি বা র‍্যাপিড পাসধারীরা ৮টা ৪০ মিনিট পর্যন্ত মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত চলাচল করার সুযোগ পাবেন। কেননা রাত পৌনে ৮টার পর সব টিকিট বিক্রয় অফিস এবং টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যাবে। পিক আওয়ারে ৮টি ও অফপিক আওয়ারে ৭টি ট্রেন চলবে। নতুন সূচি অনুযায়ী মোট সাড়ে ১৩ ঘণ্টা চলবে মেট্রোরেল।মেট্রোরেলের সময়সূচি অনুযায়ী, সকাল ৭টা ১০ মিনিটে এবং ৭টা ২০ মিনিটে দুটি মেট্রো ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাবে। মেট্রো ট্রেন দুটি সব স্টেশনেই থামবে এবং এগুলোতে শুধু র‍্যাপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।

পরে সকাল সাড়ে ৭টা থেকে একক টিকিট ক্রয় করে রাত ৮টা পর্যন্ত মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। রাত ৮টার পর আর একক টিকিট ক্রয় করে যাতায়াত করা যাবে না। তখন কেবল এমআরটি বা র‍্যাপিড পাসধারীরা ৮টা ৪০ মিনিট পর্যন্ত মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত চলাচলের সুযোগ পাবেন।

এছাড়া পিক আওয়ারে (সকাল ৭টা ১০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট এবং বিকাল ৪টা ১ মিনিট থেকে রাত ৮টা) ১০ মিনিট পর পর মেট্রো ট্রেন স্টেশনে থামবে। অফ পিক আওয়ারে (বেলা সাড়ে ১১টা থেকে ৪টা পর্যন্ত) ১২ মিনিট পর পর মেট্রো ট্রেন স্টেশনে থামবে।

মেট্রোরেলের চালু ১৬টি স্টেশন হলো— উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল।

আগে আগারগাঁও থেকে মতিঝিল অংশে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মেট্রোরেল চলত। আর উত্তরা থেকে আগারগাঁও অংশে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করছিল মেট্রোরেল।

প্রসঙ্গত, গত বছর ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে গত ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com