সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রাজধানীর বেশিরভাগ এলাকায় দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট

  • আপডেট সময় শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪, ৮.৩০ পিএম
  • ১৪৬ বার পড়া হয়েছে

রাজধানীর বেশিরভাগ এলাকায় দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। ঘরের রান্না থেকে শুরু করে শিল্প কারখানা, সিএনজি স্টেশনে গ্যাসের অভাবে দুর্ভোগে পড়ছেন ভোক্তারা। শীতে গ্যাসের চাপ কম থাকায় পরিস্থিতি হয়ে উঠেছে সংকটজনক।

বেশিরভাগ এলাকাতেই গ্যাস সংকট পুরোনো সমস্যা হলেও গত কয়েক সপ্তাহ ধরে অনেক এলাকার বাসিন্দাদেরই রান্না করতে হচ্ছে মধ্যরাতে। এমন সংক‌টে কোনো সুরাহা পাচ্ছে না ভোক্তারা। দ্রুত কারিগরি ত্রুটি মেরামতের লক্ষ্যে কাজ চলছে বলেও পেট্রোবাংলার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।ভোক্তা‌দের অ‌ভি‌যোগ, ক‌য়েক মাস ধ‌রে গ‌্যাস সংকট থাকলেও জানুয়ারী এই  সমস‌্যা প্রকট আকার ধারণ ক‌রে‌ছে। অ‌নেক এলাকায় সকাল সাতটা থে‌কে বি‌কেল চারটা পর্যস্ত গ‌্যাস চুলায় গ‌্যাস সরবরাহ বন্ধ থাক‌ছে।  সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ কম থাকায় গাড়িতে জ্বালানি নেওয়া যাচ্ছে কম। ফলে বারবার যানবাহনগু‌লো দাঁড়াতে হচ্ছে গ্যাসের লাইনে।

এদিকে কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রাম এলাকায় সকাল থেকে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার কথা জানিয়েছে পেট্রোবাংলা। এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জা‌নি‌য়েছে, মহেশখালীতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটে (এফএসআরইউ) কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তবে এলএনজি টার্মিনালে কী ধরনের কারিগরি ত্রুটি দেখা দিয়েছে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পেট্রোবাংলা এবং কোম্পানিসমূহ সার্বক্ষণিক তদারকি করছে। দেশীয় গ্যাস উৎপাদন ও সরবরাহ অব্যাহত রয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com