সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গোলাপবাগে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪, ৭.৫২ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

গোলাপবাগে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে মো: সজীব (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তিনি পেশায় রাইদা পরিবহনের চালক ছিলেন। রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে গোলাপবাগ পুলিশ কোয়ার্টারের পেছনে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সজীব পড়ে গিয়ে তার ডানপা পেছনের চাকায় পিষ্ঠ হয়। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ।
মো: সজীব এর বাসা গোলাপবাগ পুলিশ কোয়ার্টারের পেছনে।  ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: বাচ্চু মিয়া বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com