সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

শীতবস্ত্র বিতরণ করেন মেয়র টিটু।

  • আপডেট সময় শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪, ১১.৪৫ এএম
  • ১৯৬ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,বুরো প্রধানঃ-ময়মনসিংহের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বন্ধন। ১৮ জানুয়ারী ( বৃহস্পতিবার )

বিকেলে নগরীর মুসলিম ইনস্টিটিউটে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু। বন্ধনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালাম এর সভাপতিত্বে তিন শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

এ সময়  উপস্থিত ছিলেন বন্ধনের সহ-সভাপতি জহিরুল হক মৃধা ও আবু সাদাত মো: সায়েম এবং রিয়াদ মাহবুব, সাধারণ সম্পাদক মোঃ পারভেজ রানা, যুগ্ম সাধারণ  সম্পাদক মো: রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদী পারভেজ রানা, ধর্ম বিষয়ক সম্পাদক জিয়ারুল হক, প্রচার ও দপ্তর  সম্পাদক মিলন মিয়া, ক্রীড়া সম্পাদক মোঃ ফরিদ রাহাত,সহ- সম্পাদক আব্দুল্লাহ ইবনে শান্ত,ইসরাত জাহান লোপা, জাফর কায়সার লিমন, মিলন মিয়া। এছাড়াও আরও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনিবার্হী সদস্য  মোঃ নাসির হোসাইন, এ কে এম আশরাফুল আলম, সুশান খন্দকার, আশরাফুল আলম,  সাঈদ তালুকদার,
সদস্য মোঃ মফিদুল ইসলাম লাভলু সহ প্রমূখ।

উল্লেখ্য-  সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধন প্রতিষ্ঠালগ্ন থেকেই নগরীর অসহায় দুস্থ মানুষের সেবার পাশাপাশি বৃক্ষ রোপণ কর্মসূচি সহ অসহায় মানুষের সহযোগিতায় সর্বদা নিয়োজিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রমজান মাসেও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ, করোনাকালীন সময়ে অসহায় মানুষের মাঝে অর্থ সহায়তা, পথচারীদের মাঝে মাস্ক বিতরণ,সচেতনতামূলক ক্যাম্পেইন, পরিষ্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন সহ নানা সামাজিক কাজে নিযুক্ত থেকে কাজ করে চলেছে। এছাড়াও ব্লাড গ্রুপ নির্ণয় সহ প্রেসার মাপা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com