সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দক্ষিণ গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত

  • আপডেট সময় শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪, ১১.০৫ পিএম
  • ১৭২ বার পড়া হয়েছে

দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে শনিবার একটি বসত বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি মিডিয়া এ কথা জানিয়েছে।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ‘ওয়াফা’ জানিয়েছে, বিমান হামলায় নিহতদের অধিকাংশই নারী ও শিশু এবং অনেকে আহত হয়েছেন।
স্থানীয় সূত্র সিনহুয়াকে জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো শনিবার ভোরে মধ্য গাজা উপত্যকার দেইর এল-বালাহ-তেও হামলা চালায়। এতে বেশ কয়েকজন নিহত বা আহত হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, চলমান ইসরায়েল-হামাস সংঘাত শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে ২২,৬০০ জনে পৌঁছেছে। এদের বেশিরভাগই নারী ও শিশু।
মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী গত ২৪ ঘন্টায় ১৫টি হামলা চালিয়েছে এবং এতে ১৬২ জন নিহত এবং ২৯৬ জন আহত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com