সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভোটের নিরাপত্তায় ১০ লাখ  সদস্য ভোট দিন মাঠে থাকবে

  • আপডেট সময় শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪, ২.৪৪ পিএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

পুলিশ, র‌্যাব, বিজিবি ও সশস্ত্রবাহিনীর সদস্যসহ প্রায় ১০ লাখ  সদস্য ভোট দিন মাঠে থাকবে । এরই মধ্যে কেন্দ্রগুলোতে মোতায়েন করা হয়েছে বাহিনীর সদস্যদের। নাশকতাসহ যে কোন পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরণের প্রস্তুতির কথা জানিয়েছে পুলিশ ও বিজিবি।

৭ জানুয়ারির ভোটকে সামনে রেখে মাঠে নেমেছে সশস্ত্রবাহিনী, র‌্যাব ও বিজিবির বিপুল সংখ্যক সদস্য।  ১০ জানুয়ারি পর্যন্ত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সব নির্বাচনি এলাকায় দায়িত্ব পালন করবে তারা। প্রায় ২ লাখ পুলিশ সরাসরি মাঠে কাজ করবে। সাথে থাকবে আনসার-ভিডিপির ৬ লাখ সদস্য। বুধবার থেকে মাঠে রয়েছে সশস্ত্র বাহিনী। সব মিলিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর ১০ লাখ সদস্য মাঠে কাজ করবে। পুশিশের মহাপরিদর্শক জানিয়েছেন, নির্বাচনে নাশকতা রুখতে সব ব্যবস্থা নেয়া হয়েছে।

সব বাহিনীর মধ্যে সমন্বয় হয়েছে জানিয়ে আইজিপি বলেন, ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেজন্য সব ব্যবস্থা করা হয়েছে।

নির্বাচন উপলক্ষে যে কোন পরিস্থিতি মোকাবেলায় অন্যান্য আইন শৃংখলারক্ষা বাহিনীর সাথে বিজিবিও সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন মহাপরিচালক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com