সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় দিলীপ কুমার আগরওয়ালার জনসভায় গণমানুষের ঢল

  • আপডেট সময় শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪, ৭.০৩ পিএম
  • ১৮২ বার পড়া হয়েছে

মল্লিক জামাল, স্টাফ রিপোর্টার:- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে এসেছে। জোরালো ভাবে চলছে প্রার্থীদের প্রচার ও প্রচারণা। সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা-১ আসনের সকল প্রার্থীদেরকেও বিভিন্ন সভা সমাবেশ করতে দেখা গেছে। তবে এরমধ্যে ঈগল প্রতীকের আয়োজিত জনসভায় গণমানুষের ঢল দেখা গেছে। গতকল দুপুর থেকেই বিভিন্ন পাড়া মহল্লা ও ওয়ার্ড থেকে ঈগল প্রতীকের স্লোগান দিয়ে দল-বেদলে স্টেডিয়াম মাঠে প্রায় লক্ষাধিক মানুষ জড় হতে থাকে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি ২৪) বিকেলে চুয়াডাঙ্গা-১ আসনের ঈগল প্রতীকের সমর্থনে পুরানা স্টেডিয়াম মাঠে নির্বাচনী জনসভায় দিলীপ কুমার আগরওয়ালা প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইতিপূর্বে তিনি চুয়াডাঙ্গায় একাধিক উন্নয়নমূলক কাল করেছেন ভবিষ্যতেও করবেন। এবং তিনি জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে পারলে এই চুয়াডাঙ্গা ১-আসনকে তিনি মডেল চুয়াডাঙ্গায় রুপান্তরিত করবেন। এসময়ে তিনি মডেল মসজিদ, গোরস্থান, মন্দির এবং চুয়াডাঙ্গা পাবলিক বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল নির্মাণসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের প্রতিশ্রুতি দেন। এসময়ে তিনি আরো বলেন বেকারত্ব মুক্ত এবং স্মার্ট চুয়াডাঙ্গা বিনির্মানে ঈগল প্রতীকের কোনো বিকল্প নাই।

কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন টাইগারের সভাপতিত্বে এবং অ্যাড. মোঃ শফিকুল ইসলাম শফির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ আ.লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা। বিশেষ অতিথি সামসুল আবেদীন খোন, আয়ুব হোসেন, হাসান কাদির গনু, অ্যাড. আব্দুল মালেক, কাওসার আহমেদ বাবলু, জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন পারভেজ, আবু তাহের বিশ্বাস, আঃ হালিম মন্ডল, গোলাম ফারুক জোয়ার্দ্দার, নজরুল ইসলাম, আফরোজা পারভীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com