সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কাউখালীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেট সময় শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪, ৪.০৪ পিএম
  • ১৪৯ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কাউখালী উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান কাউখালীর নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকালে  অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির শাখার সভাপতি মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট শারীরিক কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর শাজাহান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুরের সরোয়ারদী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল জলিল আকন, কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কমিটির সহ-সভাপতি মোবাশ্বের হোসেন, সাধারণ সম্পাদক কৃষ্ণ কান্ত নাথ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উপদেষ্টা মাস্টার সেলিম মুজাহিদ প্রমুখ। উল্লেখ্য সম্প্রতি মোঃ মনোয়ার হোসেন মিয়াকে সভাপতি ও কৃষ্ণ কান্ত নাথকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি কাউখালী উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com