সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পিরোজপুর-৩ ঈগলের নির্বাচনী সভা শেষে ভুরিভোজের অভিযোগ ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে অগ্নিসংযোগ

  • আপডেট সময় শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ৬.৪৬ পিএম
  • ১৭৬ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. রুস্তম আলী ফরাজীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে নির্বাচনী সভা শেষে ভুরিভোজের অভিযোগ
উঠেছে। ভুরিভোজ আয়োজনের খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ভুরিভোজ পন্ড করে দেয়। পরে ভোররাতে ঈগলের ক্ষুব্ধ সমর্থকরা স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ
অফিসে অগ্নি সংযোগ করে বলে অভিযোগ ওঠে। শুক্রবার দিনগত রাতে ঈগলের নির্বাচনী সভা শেষে উপজেলার টিকিকাটা
ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সুর্যমনি গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কলার ছড়ি প্রতীক ও ঈগল প্রতীকের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আওয়ামীলীগ অফিসে অগ্নি সংযোগের ঘটনায় প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী (কলার ছড়ি) শামীম শাহ নেওয়াজের সমর্থকরা প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ডা. রুস্তুম আলী ফরাজীর (ঈগল মার্কার) সমর্থক ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদেরকে দায়ী করেছেন।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, শুক্রবার দিন গত রাতে উপজেলার টিকিকাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সুর্য্যমনি বাসাবাড়ী এলাকায় ঈগলের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ঈগলের কর্মী সমর্থকরা মাইক বাজিয়ে ভুরি ভোজের আয়োজন করে। পরে ভুরিভোজ পন্ড করায় ভোররাতে ঈগলের কর্মী সমর্থকরা ওয়ার্ড আওয়ামীলীগ অফিস ও কলারছড়ি প্রতীকের নির্বাচনী কার্যালয়ে
অগ্নিসংযোগ ও আসবাবপত্র ভাংচুর করে। এতে কার্যালয়ের আংশিক পুড়ে যায়।
ভোরে স্থানীয় চায়ের দোকানী বাসুদেব ওঝা নিজের দোকানে যাবার পথে ওয়ার্ড আওয়ামীলীগ অফিস কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা দেখে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে টিকিকাটা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী কলার ছড়ি প্রতীকের প্রধান সমন্বয়ক রিপন মাতুব্বর অভিযোগ করেন, ঈগল প্রতীকের কর্মী সমর্থকরা নির্বাচনী আচরণ বিধি লংঘন করে পথসভা শেষে মধ্যরাত অবধি মাইকে গান বাজনা প্রচারণা চালিয়ে ভুরি ভোজের আয়োজন করে। প্রশাসন
খবর পেয়ে ঘটনাস্থলে এসে তা পন্ড করে দেয়ায় ঈগলের কর্মী সমর্থকরা ক্ষুবদ্ধ হয়।
পরে ভোররাতে ক্ষুব্ধ ঈগলের সমর্থকরা স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয়ে
অগ্নি সংযোগ করে।
ওই ওয়ার্ডের ঈগল প্রতীকের টিকিকাটা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সমন্বয়কারী
ও ইউপি সদস্য বাবুল হাওলাদার জানান, আওয়ামীলীগ অফিসে অগ্নিসংযোগের
ঘটনায় ঈগল প্রতীকের কর্মী সমর্থকরা জড়িত নয়। তবে নির্বাচনী পথসভা শেষে কর্মী সমর্থকদের জন্য রান্না বান্নার আয়োজন চলছিল তা প্রশাসন এসে বাধা দিলে আমরা বন্ধ করে যে যার মত বাড়ীতে চলে যাই।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, নির্বাচনী
কার্যালয়ে অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।
বিষয়টি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com