সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

৭ জানুয়ারি পর্যন্ত ঈগল প্রতীক পাহারা দিয়ে রাখুন; আমি আপনাদের সারা জীবন পাহারা দিয়ে রাখব-মহারাজ

  • আপডেট সময় শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ৩.০০ এএম
  • ১৭৮ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:-আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট কিছু দলকে নৌকা ধার দিয়েছেন বলে মন্তব্য করেছেন পিরোজপুর-২ আসনের হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দীন মহারাজ। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে কুড়িয়ানা আর্য সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক উঠান বৈঠকে তিনি এ মন্তব্য করেন। এই আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন জাতীয় পার্টির (জেপি’র) চেয়ারম্যান  আনোয়ার হোসেন মঞ্জু।
মো. মহিউদ্দীন মহারাজ বলেন, জননেত্রী শেখ হাসিনা ছোট ছোট কিছু দলকে নির্বাচনে অংশগ্রহণ করানোর জন্য নৌকা ধার দিয়েছেন। এখানে নৌকা পেয়েছেন জাতীয় পার্টির (জেপি) সাইকেল দল। আগামী ৭ জানুয়ারির পর তারা আর নৌকা থাকবে না। সামনে তারা আর নিজেদের নৌকার লোক দাবি করতে পারবে না।
মহিউদ্দীন মহারাজ আরও বলেন, এই ঈগল প্রতীক জননেত্রী শেখ হাসিনার সমর্থিত প্রতীক। আর তিনি নৌকা ধার করে এনে নির্বাচন করছেন। তাই ধার করা নৌকাকে আপনারা ভোট দেবেন না। কারণ নির্বাচনের পর তারা আর নৌকা থাকবে না। তখন তারা হয়ে যাবে সাইকেল। আমার ঈগল ঠিকই নৌকা হয়ে যাবে। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে আপনাদের ভালোবাসায় বিপুল ভোটে নির্বাচিত হবো। তাই আপনারা আগামী
৭ জানুয়ারি পর্যন্ত আমার ঈগল প্রতীক পাহারা দিয়ে রাখুন; আমি আপনাদের সারা জীবন পাহারা দিয়ে রাখব।
স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দীন মহারাজ পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান । তিনি আসন্ন সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসন থেকে নৌকার মনোনয়নপ্রত্যাশী ছিলেন। নৌকা না পেয়ে তিনি এ আসন থেকে স্বতন্ত্র হিসেবে ঈগল প্রতীকে প্রার্থী হয়েছেন।
আটঘর কুড়িয়ানা ইউপি চেয়ারম্যান মিঠুন হালদারের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন, নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, নেছারাবাদ উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নার্গিস জাহান, নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান সাইদ, সোহাগদল ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, সমুদয়কাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সবুর তালুকদার, নেছারাবাদ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. এ কে এম শহিদুল ইসলাম রিপন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com