সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

“প্রার্থী ও ভোটারদের আস্থা অর্জন করাই হচ্ছে ইলেকশন কমিশনের প্রধান দায়িত্বই-লেকশন কমিশনার ব্রিগেডিয়ার আহসান হাবীব খান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ১২.২৪ এএম
  • ১২৬ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন ২০২৪ উপলক্ষ্যে
পিরোজপুর জেলার রিটানিং অফিসার, সহকারী রিটানিং অফিসার,আইন-শৃঙ্খলা
রক্ষাকারী বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও জেলার তিনটি আসনের
সকল প্রার্থীদের সাথে আচরণবিধি ও অন্যান্য বিষয়ে নিয়ে মতবিনিময় সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ নির্বাচন
কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অবঃ)। মঙ্গলবার
সকালে জেলা প্রশাসক কার্যালয়ের অডিটোরিয়ামে মতবিনিময় সভাটি
অনুষ্ঠিত হয়। সভায় বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ শওকত আলী
এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ জামিল
হাসান, পিরোজপুর ও ঝালকাঠি জেলার জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান ও
ফারাগুল নিজুমসহ সেনাবাহিনীর সদস্য, র‌্যাব-৮ এর সদস্য, সকল উপজেলার নির্বাহী
কর্মকর্তাগন, সকল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জেলা ও উপজেলার নির্বাচন
অফিসারগন, গনমাধ্যম কর্মীসহ বিভিন্ন দলের প্রার্থীগন এসময় উপস্থিত
ছিলেন।
এসময় প্রার্থীরা ইসি আহসান হাবিবের কাছে নির্বাচনী বিভিন্ন সমস্যা
তুলে ধরেন। মতবিনিময় সভা শেষে জেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রেস
ব্রিফিং করেন ইসি। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ইসি হাবিব বলেন,
আমাদের নির্বাচন কমিশন এ নিয়ে প্রায় ১৩’শো নির্বাচন অনুষ্ঠিত করেছে,
আসছে জাতীয় নির্বাচন হবে ১০০% ফ্রি-ফেয়ার। যদি ১টিও জাল ভোট পড়ে
তাহলে চাকুরীচ্যুত হবেন কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইটিং অফিসার, সহকারী
প্রিজাইটিং অফিসার, পলিন অফিসার সহ সকল সরকারি কর্মকর্তারা। সেই
সাথে ঐকেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com