সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর ঈগল সমর্থককে হত্যায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি : নির্বাচন কমিশনার আনিছুর রহমান

  • আপডেট সময় শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৫.০৫ পিএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে হত্যার ঘটনার প্রতিবেদন পাওয়ার পর কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

শনিবার দুপুরে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে মারা যান মাদারীপুরের কালকিনির এসকেন্দার আলী খান। এদিন ভোরে তাকে পিটিয়ে, কুপিয়ে ও দুই পায়ের রগ কেটে ফেলা হয়।

নিহত এসকেন্দার আলী মাদারীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা সিদ্দিকীর ঈগল মার্কার সমর্থক। নৌকার সমর্থকরা তাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি আনিছুর সাংবাদিকদের বলেন, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মৃত্যুর ঘটনায় রিপোর্ট চাওয়া হয়েছে। তা পেলেই কঠোর সিদ্ধান্ত নেয়া হবে।

নিহতের কথা উল্লেখ করে তিনি বলেন, বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিলেন কোনো এক জায়গায়, পথে তাকে আক্রমণ করা হয়েছে। তারা একই বংশের। তাদের পারস্পরিক আত্মীয়তা রয়েছে, তবে কিছু দিন আগে তাদের মধ্যে একটা ঘটনা ঘটেছিল।

সেটার কারণে হয়েছে নাকি একান্তই নির্বাচনী কারণে হয়েছে; এই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য আমরা আরও কিছু তথ্য-উপাত্ত চেয়েছি। আনিছুর বলেন, কখনোই অনাকাঙ্ক্ষিত ভাবে মৃত্যু আমরা চাই না। একটা মৃত্যুও চাই না। কাজেই সেভাবে আমরা এটাকে যতটুকু গুরুত্ব দেওয়ার দিয়েছি।

একইসঙ্গে নির্বাচনে ভোট দিতে যারা বাধা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন এই কমিশনার।তিনি বলেন, ভোট উৎসবমুখর করাই কমিশনের চ্যালেঞ্জ। প্রতিহত করার অধিকার কারোর নেই। যদি কেউ করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে৷

আনিছুর বলেন, দুই এক দিনের মধ্যে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মাঠ কর্মকর্তাদের নিরপেক্ষ থাকতে এরি মধ্যে নির্দেশনা দেয়া হয়েছে। আর দায়িত্ব পালনে অবহেলার কারণে কমিশনের পক্ষ থেকে প্রশাসনে রদবদল অব্যাহত রাখা হবে বলেও জানান এই নির্বাচন কমিশনার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com