সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ইউক্রেন ইরানি প্রযুক্তিতে তৈরি কয়েক ডজন রাশিয়ান ড্রোন ভূপাতিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৭.৫৩ পিএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

ইউক্রেন বৃহস্পতিবার বলেছে, রাজধানী কিয়েভ এবং দেশের অন্যান্য স্থানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গতরাতে মস্কোর সর্বশেষ হামলায় ইরানি প্রযুক্তিতে তৈরি কয়েক ডজন ড্রোন ভূপাতিত করেছে।
ইউক্রেন বিমান বাহিনী টেলিগ্রামে লিখেছে, ‘রাশিয়ান দখলদাররা অধিকৃত ক্রিমিয়ার চৌদা, আখতারস্কের প্রিমর্স্কো এবং কুরস্ক এই তিন দিক থেকে ইরানিয়ান ‘শাহেদ’ টাইপের ইউএভি দিয়ে আক্রমণ করেছে। কোন হতাহতের খবর না দিয়ে টেলিগ্রামে বলা হয়, বিমান বাহিনী ৩৫টি ড্রোনের মধ্যে ৩৪টি গুলি করে ভূপাতিত করেছে।
ইউক্রেনে প্রায় প্রতিদিনই ড্রোন হামলা হচ্ছে এবং কিয়েভ তার ইউরোপীয় ও মার্কিন মিত্রদের অস্ত্র দিয়ে বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করেছে।
ইদানীং, মস্কো রাতের বেলা হামলা বাড়িয়েছে।
ইউক্রেন তার মিত্রদের আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে বলেছে।
মার্কিন সিনেটের ডেমোক্রেটিক ও রিপাবলিকান নেতারা মঙ্গলবার বলেছেন, ওয়াশিংটন বছর শেষ হওয়ার আগে ইউক্রেনের জন্য নতুন সহায়তা অনুমোদন করতে পারবে না।
কিয়েভ এই শীতে দেশকে অন্ধকার ও ঠান্ডায় নিমজ্জিত করার জন্য ক্রেমলিনের বিরুদ্ধে তার বেসামরিক নাগরিকদের আতঙ্কিত করতে এবং তার বিদ্যুৎ ও জ্বালানি সুবিধাগুলো ধ্বংস করার জন্য অভিযুক্ত করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com