মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

চীনের প্রভাবের বিপরীতে আফ্রিকায় বিনিয়োগ যুক্তরাষ্ট্রের

  • আপডেট সময় শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ১০.০৬ পিএম
  • ১৬৮ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র গত বছরে আফ্রিকার দেশগুলির সঙ্গে কয়েকশো চুক্তি করেছে যার পরিমাণ ১৪২০ কোটি ডলার। এই মহাদেশে চীনের ক্রমবর্ধমান প্রভাবকে ঠেকাতে চেষ্টা করছে ওয়াশিংটন।

‘প্রসপার আফ্রিকা’ বাণিজ্য ও ব্যবসা সংক্রান্ত উদ্যোগের সমন্বয়ক ব্রিটিশ রবিনসনের বক্তব্য অনুযায়ী, ৫৪৭টি নতুন বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি বুঝিয়ে দিচ্ছে, ২০২২ সালে সম্পন্ন হওয়া চুক্তির সংখ্যা ও মূল্যের থেকে এটি ৬৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রসপার আফ্রিকা এমন একটি কর্মসূচি যা যুক্তরাষ্ট্র ও আফ্রিকার ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলিকে যুক্ত করেছে।

রবিনসন বলেন, প্রেসিডেন্সিয়াল ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগের লক্ষ্য হল, দ্বিমুখী বাণিজ্য ও বিনিয়োগের প্রবাহকে সচল করে কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বকে মজবুত করা এবং এই লক্ষ্য বাস্তবায়ন করতে তরুণরাই চাবিকাঠি।

১২ ডিসেম্বরে এক ভার্চুয়াল মিডিয়া বিবৃতিতে রবিনসন বলেন, “আফ্রিকার বাজারের অসাধারণ সম্ভাবনা ও গতিশীলতাকে ক্রমান্বয়ে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বিনিয়োগকারী গোষ্ঠী। এই মহাদেশে বিশ্বের সবচেয়ে তরুণ জনসংখ্যার বাস। কার্যকর ব্যবসায়িক চুক্তির জন্য উল্লেখযোগ্য সুযোগ তৈরি করে দেবে এই জনসম্পদ। এই ব্যবসায়িক চুক্তি চাকরি তৈরি করবে ও পারস্পরিক সমৃদ্ধি বাড়িয়ে তুলবে।”

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের আফ্রিকা বিষয়ক ঊর্ধ্বতন পরিচলক জুড ডেভারমন্ট বলেন, যুক্তরাষ্ট্র ও আফ্রিকার সম্পর্কের ক্ষেত্রে এটি একটি রেকর্ড সৃষ্টিকারী বছর। যুক্তরাষ্ট্র তিন বছরের মধ্যে ৫৫০০ কোটি ডলার বিনিয়োগ করার প্রতিশ্রুতি পালন করতে চলেছে।

ডেভারমন্ট আরও বলেন, “গত কয়েক বছরে এই মহাদেশ থেকে যে গুরুত্বপূর্ণ উদ্যোগগুলি উঠে এসেছে সেগুলির মধ্যে অন্যতম হল আফ্রিকা ফ্রি—কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়া (এএফসিএফটিএ)। আমরা এএফসিএফটিএ-র সঙ্গে একটি মেরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছি।”

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com