সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিজয দিবসে বীর শহীদদের প্রতি “বাংলাদেশ সাংবাদিক ক্লাবের”সাংবাদিকদের শ্রদ্ধা

  • আপডেট সময় শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ৭.২৯ পিএম
  • ১৫৮ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃ-পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর এদেশীয় রাজাকার-আলবদরদের বিরুদ্ধে নয় মাসের রক্তক্ষয়ী জনযুদ্ধের পর বাংলার আকাশে লাল-সবুজ পতাকা উড়ানোর দিনটিকে উৎসবমুখরতায় উদযাপন করা সম্ভব হয়েছে দেশকে শত্রুমুক্ত করে সাড়ে সাত কোটি বাঙালিকে স্বাধীনতা এনে দেয়ার জন্য প্রাণ দেয়া সকল বীর শহীদদের বিনম্র শ্রদ্ধা স্মরণ করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

আজ শনিবার (১৬ ডিসেম্বর) ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম নগরীর দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর, বাংলাদেশ সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দরা মহান মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছেন। পুষ্পস্তবক অর্পণের পর সংস্থার চেয়ারম্যানসহ সকল সাংবাদিক বৃন্দ সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

 

এছাড়া পথসভা ও স্বাধীনতা যুদ্ধের গল্প বলা অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সন্তান দেলোয়ার আমিন হারুন, শিক্ষক এম নজরুল ইসলাম খান   ।
সাংবাদিক নেতা মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুঃ বাবুল হোসেন বাবলা,ক্লাব’র মহাসচিব মো: নজরুল ইসলাম খান,মানব সময় পত্রিকার সম্পাদক এম মোসলেহ উদ্দিন বাহার, জাতীয় দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার বিভাগীয় ব্যুরো সাংবাদিক শহীদুল ইসলাম, আবুল খায়ের, ওমর ফারুক, নূর উদ্দিন, মোঃ রুবেল হোসেন, প্রাক্তন ফুটবলার মোঃ মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দৈনিক অপরাধ অনুসন্ধান, সাপ্তাহিক আলোর পথে,মানব সময় , আলোকিত প্রতিদিন, নিউজ ফেস বিডি,যুব সাহিত্য ফোরাম চট্রগ্রাম, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল আমিন স্মৃতি সংসদ, দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি এবং নৌ স্কাউট দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ইউনিট টিমের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় ক্লাবের চেয়ারম্যান বলেন, বাংলাদেশ সাংবাদিক ক্লাব বরগুনা জেলার আমতলী উপজেলা শাখা কমিটি ও বাঘা উপজেলা কমিটি,বেনাপোল উপজেলা কমিটি,খুলনা জেলা কমিটি, জয়পুর হাট জেলা কমিটি, আমাদের সময়ের সাথে তাল মিলিয়ে বিজয় দিবস -২০২৩ উদযাপন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com