সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মাকে সাথে নিয়ে পুরস্কার গ্রহণ করলেন জেলার শ্রেষ্ঠ করদাতা রাজু গুপ্ত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ১.১৭ এএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে: দিনাজপুর জেলার সর্বোচ্চ আয়কর দাতা নির্বাচিত হয়েছেন ফুলবাড়ীর গুপ্তা প্লাইউড অ্যান্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রাজু কুমার গুপ্ত।

বুধবার (১৩ডিসেম্বর) দুপুরে রংপুর শহরের বিনোদন কেন্দ্র চিকলী ওয়াটার পার্কের কনভেনশন হলে সেরা করদাতা সম্মাননা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে স‌র্বোচ্চ করদাতা হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন ‌তাঁর মা শা‌ন্তি দেবী সহ তি‌নি। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (অডিট, ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন) জি এম আবুল কালাম কায়কোবাদ।

রংপুর অঞ্চলের কর কমিশনার শাহীন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর এর কমিশনার ড. নাহিদা ফরিদী, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আকবর আলী, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. রেজাউল ইসলাম মিলন ও রংপুর ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারা ফেরদৌসি (পলি)।

“জেলা ভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘসময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরষ্কার প্রদান নীতিমালা-২০০৮” অনুযায়ী ২০২২-২৩ কর বছরে কর অঞ্চল-রংপুরের অধিক্ষেত্রাধীন রংপুর সিটি কর্পোরেশনসহ বিভা‌গের ৭টি জেলার সর্বোচ্চ আয়কর প্রদানকারী‌দের ম‌ধ্যে ফুলবাড়ী গুপ্তা প্লাইউড অ্যান্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান রাজু কুমার গুপ্তসহ মোট ৫৬ জন করদাতাকে ক্রেস্ট, পরিচিতি কার্ড এবং সম্মাননা সনদ প্রদান করা হয়।

এ‌দি‌কে গুপ্তা প্লাইউড অ্যান্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান রাজু কুমার গুপ্ত জেলার সেরা আয়কর দাতা ও তাঁর ছোট ভাই ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনন্দ কুমার গুপ্ত জেলার সর্বোচ্চ ভ্যাটদাতা নির্বাচিত হওয়ায় প্রশংসায় ভাস‌ছে স্বনামধন্য এ প্র‌তি‌ষ্ঠান‌টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com