সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের জন্য আন্তর্জাতিক বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা পরামর্শের ব্যবস্থা করেছে ব্র্যাক ব্যাংক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ১.১৫ এএম
  • ১৬৩ বার পড়া হয়েছে

১৩ ডিসেম্বর ২০২৩: ব্র্যাক ব্যাংক এর কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের জন্য মালয়েশিয়ার
চিকিৎসকদের পরিচালিত চিকিৎসা পরামর্শের ব্যবস্থা করেছে।
ব্যাংকের ব্যবসায়িক পার্টনার গ্রীন-ডেল্টা'র একটি অঙ্গ প্রতিষ্ঠান জিডি অ্যাসিস্ট এই চিকিৎসা পরামর্শের ব্যবস্থায় সহায়ক ভূমিকা পালন করেছে।
মালয়েশিয়ার নামকরা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা ও তাদের পরিবারের
সদস্যদের জন্য প্রয়োজনীয় চিকিৎসার পরামর্শ প্রদান করেন।
এই উদ্যোগটি কর্মীদের সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে সম্ভাব্য সর্বোত্তম স্বাস্থ্যসেবা ও সহায়তা প্রদানে ব্র্যাক
ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন। ব্যাংক বিশ্বাস করে যে, কর্মক্ষেত্রে মানব সম্পদের সাফল্যের চাবিকাঠি হলো
সুস্থতা এবং ব্যাংকের দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য কর্মীদের সুস্থ থাকা অপরিহার্য।
ঢাকা ও চট্টগ্রাম অফিসে কর্মীরা কার্ডিওলজি অ্যান্ড ইন্টারনাল মেডিসিন, অর্থোপেডিক সার্জারি অ্যান্ড ট্রমা
এবং অনকোলজি-সহ অন্যান্য বিশেষ চিকিৎসার পরামর্শ লাভ করে।
কর্মকর্তাদের জন্য এই স্বাস্থ্যসেবা উদ্যোগ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ব্র্যাক ব্যাংকের মানব সম্পদ বিভাগের
প্রধান আখতারউদ্দিন মাহমুদ বলেন, “ব্র্যাক ব্যাংকে আমাদের কর্মীদের স্বাস্থ্য এবং সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমাদের কর্মকর্তারা আন্তর্জাতিক স্বনামধন্য হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে উৎফুল্লতার সাথে পরামর্শ গ্রহণ করেন। আমাদের কর্মীদের স্বাস্থ্যসেবা এবং সুস্থতার জন্য আমরা সব সময়ই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে থাকবো।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com