সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নান্দাইলে পুলিশ বিএনপি সংঘর্ষে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ

  • আপডেট সময় শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩, ১২.২৩ পিএম
  • ২০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ-ময়মনসিংহের নান্দাইলে হরতাল ও অবরোধের সমর্থনে বিএনপি’র মিছিলে পুলিশের বাধা দেওয়ায় বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ ঘটে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সাড়ে ১১টার দিকে উপজেলার মাজার বাসস্ট্যান্ড নামক এলাকায় এ সংঘর্ষ ঘটে। পরে পুলিশ ৪টি টিয়ারশেল নিক্ষেপ ও ১৫টি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এতে পুলিশের এসআই কামাল হোসেন ও পুলিশ কনস্টেবল জাহিদুল সহ বিএনপি’র ৩৫জন নেতাকর্মী আহত হয়েছে। এ ঘটনায় আউয়াল (৩৫) নামের এক শ্রমিকদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সুমন মিয়া ও নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান রাশেদ ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় বিএনপি’র অজ্ঞাত এক কর্মীকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

জানা গেছে, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য ও উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরী সমর্থিত বিএনপি নেতাকর্মীরা মোয়াজ্জেমপুর ইউনিয়নের বেলালাবাদ গ্রাম থেকে একটি অবরোধ মিছিল বের করে মাজার বাসস্ট্যান্ড এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উঠতে চাইলে পুলিশ এতে বাধা প্রদান করে। এসময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের সাথে বাকবিতকন্ডায় জড়িয়ে পড়লে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশের ধাওয়া খেয়ে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষে বিএনপি নেতা খাইরুল ইসলাম মানিক, বাদল মিয়া, সোহেল, আব্দুল জলিল, ছাত্রদল নেতা আসাদুজ্জামান খান ইভাদ, সাহাদাত হোসেন রাব্বী, দেলোয়ার হোসেন রানা ও হৃদয় হাসান সহ ৩৫জন নেতাকর্মী আহত হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সুমন মিয়া বলেন, মিছিলটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উঠতে চাইলে তাদেরকে নিষেধ করা হয়। পরে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পুলিশের উপর ছড়াও হলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়া হয়েছে। উক্ত ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com