সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আমতলীতে দেশীয় অস্ত্র সহ দুই ডাকাত গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ৯.৫৬ পিএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

মল্লিক জামাল. স্টাফ রিপোর্টার:-বরগুনার আমতলীতে দেশীয় অস্ত্র ও ডাকাতিতে ব্যবহৃত গাড়িসহ ডাকাত দলের দুই সদস্যকে আজ দুপুরে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।

আমতলী থানা পুলিশ সূত্র থেকে জানা যায়,রবিবার রাত ১টার সময়ে পার্শ্ববর্তী উপজেলা কলাপাড়ার বাবলাতলা বাজারের মাছের আড়ৎ থেকে ৯টি ককসেট ভর্তি বিভিন্ন প্রজাতির প্রায় ৫০০কেজি মাছ (যার আনুমানিক বাজার মুল্য দুই লক্ষ টাকার) একটি পিকআপ ভ্যানে নিয়া বরিশালে যাওয়ার পথে আমতলী উপজেলার কুয়াকাটা-ঢাকাগামী মহাসড়কের মহিষকাটায় পৌঁছাইলে ৪ অজ্ঞাতনামা ব্যাক্তি পিক আপের ড্রাইভার নাসির হেলপার রনিকে হাত পা বাধিঁয়া মারধর করে সাথে থাকা নগদ টাকা ও ফোন নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।

এ ঘটনায় গাড়ীর ড্রাইভার নাসির বাদী হয়ে সোমবার আমতলী থানায় অজ্ঞাত নামা ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

পরবর্তীতে আমতলী থানা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে আজ সোমবার আনতলী থানার একাধিক টিম যৌথ অভিযান চালিয়ে উপজেলার চাওড়া ইউনিয়নের তালুকদার বাজার এলাকা থেকে ডাকাতির সরঞ্জামসহ ডাকাত দলের সদস্য ওলি উল্লাহ এবং বাপ্পীকে দেশীয় অস্ত্র ও গাড়িসহ গ্রেফতার করে।

আজ মঙ্গলবার দুপুরে আমতলী থানায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ তথ্য জানান,আমতলী-তালতলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এ,কে, এম রুহুল আমিন।এ সময় উপস্থিত ছিলেন আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখোয়াত হোসেন তপু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com