সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

১৪৮,ময়মনসিংহ ৩, আসনে আওয়ামীলীগের প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

  • আপডেট সময় সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ১.৫৩ পিএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ-আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৮-ময়মনসিংহ ৩ গৌরীপুর সংসদীয় আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবীতে গত ২ ডিসেম্বর দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সংবাদ সম্মেলন উপস্থিত থেকে বক্তব্য রাখেন গৌরীপুর আসনের বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: শরীফ হাসান অণু, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ কৃষিবিদ ড. এ.কে.এম আব্দুর রফিক, সদস্য মোরশেদুজ্জামান সেলিম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নাজনীন আলম, গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।

বক্তারা বলেন, সাবেক ছাত্রদল নেত্রী নিলুফার আনজুম পপিকে নৌকা মার্কার প্রার্থী হিসেবে মনোনীত করায় মুজিব আদর্শের সকল নেতাকর্মী আজ বাকরুদ্ধ। গৌরীপুরবাসী আজ হতাশায় নিমজ্জিত। প্রকৃত বিষয় উনি সহ উনার পরিবার ও আত্মীয় স্বজন কারও সাথে আওয়ামীলীগের কোন প্রকার সম্পৃক্ততা নেই।

তাই আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার প্রতি ময়মনসিংহ ৩ গৌরীপুর সংসদীয় আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী পরিবর্তন করে নতুন করে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত অন্য কাউকে মনোনয়ন দেওয়ার দাবী জানান বক্তারা।

বক্তারা আরো বলেন, ১৪৮-ময়মনসিংহ ৩ গৌরীপুর সংসদীয় আসনের এখানে উপস্থিত আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত ছয়জন উপস্থিত আছি। আমরা সকলেই নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছি। আমাদের মাঝ থেকে যে কাউকে নৌকার প্রার্থী মনোনীত করলে কারও কোন আপত্তি নাই। তারা সবাই নৌকার পক্ষে কাজ করে যাবে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com