সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঈশ্বরগঞ্জে নৌকার মনোনয়ন জমাদেন বীর মুক্তিযোদ্ধা আবদুছ ছাত্তার

  • আপডেট সময় শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ১২.০৩ এএম
  • ১৬৭ বার পড়া হয়েছে
মুহম্মদ আবুল বাশারঃ(ময়মনসিংহ)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত ঈশ্বরগঞ্জ-৮ আসনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ আবদুছ ছাত্তার দলীয় মনোনয়ন পত্র জমাদেন সহকারি রিটার্নিং অফিসার ইউএনও মোসাঃ হাফিজা জেসমিনের কাছে।সাথে ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুল হক বেলাল।
৩০-শে নভেম্বর(বৃহস্পতিবার) ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৃনমুলের জনবান্ধব নেতা মোঃ আব্দুছ ছাত্তার বলেন দেশের উন্নয়নে “জননেত্রী শেখ হাসিনার সালাম নিন নৌকায় সমর্থন দিন”।আমি সকলের সহযোগীতায় বিজয়ের নৌকা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই।এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ,সহ-সভাপতি আলহাজ রফিকুল ইসলাম বুলবুল,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর হোসেন,সহ-সভাপতি রফিকুল ইসলাম(ভিপি).যুগ্ম সাধারণ সম্পাদক একেএম হারুন অর রশিদ (হারুন),যুগ্ম সাধারণ সম্পাদক সাফায়েত হেসেন ভুইয়া,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ শহিদুল ইসলাম মুক্তি,দপ্তর সম্পাদক আবুল কালাম।এছাড়াও অন্যান্যদের মাঝে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক সম্মানিত সদস্য ও পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র মোঃ হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম মাসুদ, কোষাধ্যক্ষ মতিউর রহমান মতি,সহ-দপ্তর সম্পাদক রুহুল আমিন রাহুল,উপজেলা আওয়ামীলীগের সদস্য মাইজবাগ ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ ফরিদ মিয়া,জাটিয়া ইউপির চেয়ারম্যান মোঃ শামছুল হক জন্টু,ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের সম্মানিত সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি মোঃ মাহবুবুর রহমান মাহবুব, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক কামরুল হাসান জুয়েল,সাবেক যুগ্ম আহবায়ক দেলোয়ার জাহান মামুন, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব কাজী জিয়াউল হক শুভ্র, সম্মানিত সদস্য রফিকুল ইসলাম রবি, পৌর যুবলীগের সভাপতি মোঃ আশরাফুল আলম সুমন,উপজেলা যুবলীগের সাবেক সম্মানিত সদস্য ও ব্যবসায়ী সুলতান মাহমুদ,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রানা আহমেদ, যুবলীগের লুতফুর রহমান,মুন্না সহ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com