সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পিরোজপুর-২ আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জুর মনোনয়নপত্র দাখিল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ১১.৫৯ পিএম
  • ১৫৩ বার পড়া হয়েছে

 

পিরেজপুর প্রতিনিধি ঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৮ পিরোজপর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী জাতীয় পার্টি (জেপি)র চেয়ারম্যান সংসদ সদস্য , সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে তার নেতাকর্মীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির জেপির নেতৃবৃন্দ সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মো. স্বজল মোল্লার কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন।
পরে সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মো. স্বজল মোল্লার কাছে ১৪ দলীয় জোটের প্রার্থী জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন জাতীয় পার্টি (জেপি)র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির রাজু তালুকদার, উপজেলা জাতীয় পার্টি (জেপির) ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক মনজুরুল মাহফুজ পায়েল, সহ-সভাপতি খান মোহাম্মদ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান জুয়েল, মহিলা পার্টির সভানেত্রী আফরোজা বেগম, সাধারণ সম্পাদক সীমা আক্তার সহ জাতীয় পার্টি জেপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিকালে কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে আনোয়ার হোসেন মঞ্জুর মনোনয়নপত্র দাখিল উপলক্ষে জাতীয় পার্টি জেপির পক্ষ থেকে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com