সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পিরোজপুরে শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমে পাঁচ দিনব্যাপী রাস উৎসব শুরু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ১১.৫৫ পিএম
  • ১৫৬ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ-এর কেন্দ্রীয়
আশ্রমে পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু হয়েছে। শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা
শ্রীশ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩২তম আবির্ভাব তিথী রাস পূর্ণিমায় প্রতিবছর
এ উৎসব অনুষ্ঠিত হয়। পাঁচ দিনের এ উৎসব ঘিরে দেশে ও বিদেশের লক্ষাধিক ভক্ত ও পূণ্যার্থীর
সমাগম ঘটেছে। এ উপলক্ষে কাউখালী জনপদ এখন মুখরিত।
শ্রীগুরু সংঘের কেন্দ্রীয় সভাপতি স্বামী জগন্নাথনন্দ স্বরস্বতী আজ মঙ্গলবার সকালে আশ্রম
অঙ্গনে সংঘের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন।
পরে ্#৩৯;সত্য, সেবা, নীতি, ধর্ম-জীবনের চারি কর্ম্#৩৯; এ বক্তব্যকে সামনে রেখে দেশ-বিদেশের ১২০টি
শাখা সংঘের ভক্তবৃন্দদের নিয়ে কেন্দ্রীয় সংঘের সাধারণ সম্পাদক রনঞ্জয় কৃষ্ণ দত্তের নেতৃত্বে
একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ
করে। পাঁচ দিনের এ উৎসবে প্রতিবছরের মতো আশ্রম প্রাঙ্গণের বিশাল এলাকাজুড়ে বসেছে
রাস মেলা।
নাগরদোলাসহ রকমারি জিনিসের পসরা সাজিয়েছেন দোকানিরা। পাহাড়ি কাঠের নকশায় গড়া
আকর্ষণীয় ফার্নিচারসহ দূর দূরান্ত থেকে দোকানিরা এসেছেন মেলায়।
কেন্দ্রীয় আশ্রমের কোষাধ্যক্ষ বিপুল ঘোষ বলেন, দেশ ও জাতির কল্যাণার্থে ও বিশ্ব শান্তি কামনায়
পাঁচ দিনব্যাপী এ উৎসবে ২৪ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। এ ছাড়া
মঙ্গল আরতি, শ্রীমদভাগবদ গীতা ও গুরুগীতা পাঠ, স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ
বিতরণ, বস্ত্র বিতরণ, জাতি ধর্ম নির্বিশেষে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি
প্রদান, হাসপাতালে দুঃস্থ রোগীদের মধ্যে ফল বিতরণ, সান্ধ্যকালীন প্রার্থনা ও ধর্ম সভাসহ নানা
কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আগামী ২ ডিসেম্বর শনিবার সমাপনী দিনের উৎসবে কুঞ্জভঙ্গ, নগরকীর্তন ও পরিক্রমা এবং
গুরুপূজা শেষে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে। উৎসবে দেশের ভক্তসহ
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছে। পার্শ্ববর্তী দেশ ভারত,
নেপাল ‌এবং শ্রীলঙ্কা থেকেও ভক্তরা অনুষ্ঠানে সমবেত হয়েছেন।
শ্রী গুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের সাধারণ সম্পাদক রনঞ্জয় কৃষ্ণ দত্ত জানান, বিশ্ব চরাচরের দুঃখ
বিমোচন, অধর্মের গ্লানি থেকে রক্ষা ও ধর্ম সংস্থাপণার্থে বিশ্ব শান্তি কামনায় পাঁচ
দিনব্যাপী এ উৎসবে ২৪ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হবে।
উৎসবকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কয়েক স্তরের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ও অস্থায়ী
মেডিকেল ক্যাম্প।পিরোজপুরে শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমে পাঁচ
দিনব্যাপী রাস উৎসব শুরু

মেডিকেল ক্যাম্প।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com