সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

তালতলীতে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ৭.৩৫ পিএম
  • ২০৫ বার পড়া হয়েছে

হায়দার হাওলাদার (বরগুনা) প্রতিনিধিঃ-বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া থেকে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ বাবা- ছেলেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বুধবার ২৯ নভেম্বর সকাল ৬.৪৫ মিনিটের সময়ে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো শারিকখালী ইউনিয়নের দক্ষিণ নলবুনিয়া গ্রামের হেমায়েত তালুকদার হিমু (৫০) ও ছেলে সোহান তালুকদার (২৪)।

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ বশির আহম্মেদ বাদী হয়ে তালতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মাদক সহ বাবা-ছেলেকে গ্রেপ্তার তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সোহান ও তার বাবা হেমায়েত গাঁজা বিক্রি করছেন। এ সময় তাদেরকে কৌশলে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্লাস্টিকের ব্যাগের মধ্যে তিন কেজি ৩০০ গ্রাম গাজা,দু’টি ডিজিটাল গাঁজা মাপার মিটার ও দু’টি নকিয়া মোবাইল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম খান বলেন,৩ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে বরগুনা জেলার ডিবি পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে।তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com