সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মঠবাড়িয়ায় স্বামী পরিত্যাক্ত ৩ সন্তানের জননী রানী বেগমের স্বামীর বিশাল অংকের ঋণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ১.০০ এএম
  • ১৬৩ বার পড়া হয়েছে
পিরেজপুর প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রবাসী স্বামী পরিত্যাক্ত ৩ সন্তানের জননী মোসা. রানী বেগম (৩৭) স্বামীর ১০ লাখ টাকার ঋণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। রানী বেগম বুধবার দুপুরে মঠবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে স্বামী মো. এমাদুল হকের বিরুদ্ধে এ অভিযোগ করেন। রানী বেগম পূর্ব সাপলেজা গ্রামের মো. ফারুক মিয়ার মেয়ে।
লিখিত বক্তব্যে রানী বেগম জানান, ১৫ বছর পূর্বে তার পিতা একই গ্রামের আলতাফ হোসেনর প্রবাসী ছেলে মো. এমাদুল হকের সাথে বাড়ির আসবাবপত্র ও স্বর্ণালংকারসহ বিয়ে দেয়। বিয়ের পর তামান্না আক্তার (১৩), মারিয়া আক্তার (৮) ও আবদুল্লাহ আবু তালেব (৪) নামে তাদের ৩ সন্তান জন্ম নেয়। এ সময় এমাদুল আকামা করার কথা বলে স্ত্রী রানীকে দিয়ে জমি বন্ধকের লিখিত দিয়ে বিভিন্ন জনের নিকট থেকে ১০ লাখ টাকা নেয়। এর পরই এমাদুল হক স্ত্রী সন্তানদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয় এবং মঠবাড়িয়া পৌর শহরের পার্লার ব্যবসায়ি লাভলী বেগমকে বিয়ে করে। এমাদুল টাকা দেয়া বন্ধ করে দেয়ায় রানী বেগম ৩ সন্তানের লেখাপড়ার খরচ এবং ভরণ পোষন চালাতে না পেরে বর্তমানে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছে। স্বামীর ১০ লাখ টাকার দেনাদারদের তাগাদার ভয়ে সে এখন পালিয়ে বেড়াচ্ছে। রানী বেগম ঋন পরিশোধ ও ভরণ পোষনের জন্য তার স্বামীকে বাধ্য করার জন্য প্রশাসনের সহায়তা কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ সেবক প্রধান শিক্ষক (অবঃ) মো. আফজাল মিয়া, চাচাত ভাই মো কামাল হোসেন হাওরাদার ও মো. হারুন অর রশিদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com