সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পিরোজপুর-৩ মঠবাড়িয়ার নৌকার মাঝি আশরাফুর রহমানের মনোনয়নপত্র দাখিল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ১২.৫৫ এএম
  • ২৪০ বার পড়া হয়েছে
পিরেজপুর প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৯ পিরোজপর-৩ আসনে মঠবাড়িয়ায় নৌকার মাঝি  মো. আশরাফুর রহমান মনোনয়নপত্র দাখির করেছেন। আজ বুধবার দুপুরে দলীয় নেতাকর্মী ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আবদুল কাইয়ূমের কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন। মো. আশরাফুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৯ পিরোজপুর—৩ আসন মঠবাড়িয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) পেয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহমেদ, পৌর আওয়ামী লীগ সভাপতি মো. আলতাফ হোসেন আফজাল, বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া আকন, আশরাফুর রহমানের পিতা বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার মাতুব্বর, ঢাকা মহানগর উত্তরের সাবেক ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, আ’লীগ নেতা মিজানুর রহমান মিলন, হারুন অর রশীদ, রিপন মাতুব্বর প্রমুখ।
আশরাফুর রহমান ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান ও বর্তমান পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য। তৃণমূলে এ তরুণ রাজনৈতিকের বেশ গ্রহণ যোগ্যতা তৈরী হওয়ায় এবার আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com