মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

এক মাসে আগুন সন্ত্রাসের শিকার বাসের সংখ্যা ১৩৫টি

  • আপডেট সময় বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ৬.২৫ পিএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

গত ২৮ অক্টোবর থেকে বিএনপি ও জামায়াতের ডাকে দফায় দফায় অবরোধ ও হরতালের এক মাসে বাস-ট্রাক-ট্রেনসহ ২১৭টি যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে, এর মধ্যে আগুন সন্ত্রাসের শিকার বাসের সংখ্যা ১৩৫টি।

৩০ দিনে আগুন দেওয়া হয়েছে রাজনৈতিক কার্যালয় ও সরকারি অফিসসহ ১১ স্থাপনায়।

বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এ তথ্য জানিয়েছে গেছে।।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বুধবার বলেন, ২৮ অক্টোবর থেকে ২৯ নভেম্বর সকাল ৬টার মধ্যে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

পুড়িয়ে দেওয়া যানবাহনের মধ্যে ১৩৫টি বাস, ৩৭টি ট্রাক, ১৬টি কভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল এবং ২টি প্রাইভেট কার রয়েছে। এসব যানবাহন ছাড়াও পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি গাড়ি এবং একটি অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেওয়ার খবর এসেছে ফায়ার সার্ভিসের কাছে। তিনটি ট্রেনেও আগুন দেওয়া হয়েছে এই সময়ে।

যে ১১টি স্থাপনায় আগুন দেওয়ার খবর এসেছে, সেগুলোর মধ্যে আওয়ামী লীগ অফিস, বিএনপি অফিস, কাউন্সিলর অফিস ছাড়াও পুলিশ বক্স, বিদ্যুৎ অফিস, বাস কাউন্টার ও শোরুম রয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে,  বিএনপির অষ্টম দফার অবরোধ শুরুর আগে বুধবার রাত সাড়ে ৩টায় সিরাজগঞ্জের কামারখন্দ হাটিকামরুল এলাকায় একটি ট্রাকে এবং ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার শ্যামপুরের ধোলাইরপাড়ে তুরাগ পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এছাড়া ভোর সোয়া ৬টায় গাজীপুরের সালনায় মিনহাজ পরিবহনের একটি বাসেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের দাবি এবং পরে তফসিল বাতিলের প্রতিবাদে বিএনপি, তাদের মিত্র দল জামায়াতে ইসলামী এবং সমমনা দলগুলো আন্দোলনে রয়েছে।

বুধবার ভোর ৬টা থেকে বিএনপির ডাকে অষ্টম দফায় ২৪ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে, পরদিন বৃহস্পতিবার হরতালের ডাকও দিয়ে রেখেছে দলটি। এই সময়ে প্রতিদিনই কোথাও না কোথাও অগ্নি নাশকতার ঘটনা ঘটেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com