সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর  জন্ম হয়েছিলো বলেই দেশ স্বাধীন হয়েছিলো —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

  • আপডেট সময় বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ১২.৪৩ এএম
  • ১২৭ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম হয়েছিলো বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছিলো। কেননা, বাংলাদেশকে দীর্ঘ দিন ধরে পাকিস্তান শাসক গোষ্ঠি শোষন করেছিলো। কিন্তু তাদের এ শোষনের বিরুদ্ধে প্রতিবাদ করে একমাত্র বঙ্গবন্ধুর নেতৃত্বেই দেশ স্বাধীন হয়েছিলো। বঙ্গবন্ধুর মতো মহান নেতার জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতা অসম্পূর্ন থেকে যেতো।   মঙ্গলবার (২৮ নভেম্বর)  দুপুরে পিরোজপুরের নাজিরপুরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা হিসাবে তার  ম্যুরালে ফুল দিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন। পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর সদর ও ইন্দুরকানী) আসনের এমপি পদের আ’লীগের দলীয় মনোনয়ন পাওয়ার পর তিনি ওই দিন দুপুরে ঢাকা থেকে সড়ক পথে নাজিরপুরে আসেন। এর আগে ওই দিন  তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত সহ পুস্পমাল্য প্রদান  করেন। এ সময় পিরোজপুর , নাজিরপুর ও ইন্দুরকানীর কয়েকশত নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এসময় মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন বলেই আমরা স্বাধীন দেশের নাগরিক হিসাবে নিজেদের পরিচয় দিচ্ছি। কিন্তু  স্বাধীনতা বিরোধী চক্রটির দেশের বিরুদ্ধে চক্রান্ত থেমে থাকে নি। তারা দেশের বিরুদ্ধে চক্রান্ত হিসাবেই অগ্নি সন্ত্রাস সহ দেশের গনন্ত্রকে বিপন্ন নির্বাচনে অংশ না নিয়ে ক্ষমতায় যেতে বিদেশীদের কাছে  হাত পাতছে। তাদরে এমন স্বপ্ন বাস্তবায়ন হবে না। দেশের মানুষ নির্বাচনের মাধ্যমে আবারও আওয়ামীলীগকে দেশের শাসন ক্ষমতায় দেখতে চায়। উল্লেখ্য, তিনি গত একাদশ সংসদ নির্বাচনে আ’লীগের দলীয় মনোনয়ন পেয়ে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়ে গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী ও পরে সরকারের মৎস্য ওপ্রাণিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com