সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দিনাজপুর ৫ আসনে ৩৫ বছর ধরে জনগণের আস্থা ধরে রেখেছেন মোস্তাফিজুর রহমান ফিজার এমপি

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১২.৩৩ এএম
  • ১৫৯ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;

দিনাজপুর -৫ আসন (ফুলবাড়ী- পার্বতীপুর) এই আসনে দীর্ঘ ৩৫ বছর ধরে সাধারণ মানুষের আস্থা ধরে রেখেছেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে ১৯৮৬ সালে প্রথম এমপি নির্বাচিত হন তিনি, এরপর থেকে লাগাতার সাতবার (৩৫ বছর) এই আসনটি ধরে রেখেছেন তিনি। এই আসনে মোট ভোটার ৪লাখ ১৬ হাজার ৭০৩জন। পার্বতীপুরে মোট ভোটার ২ লাখ ৭১ হাজার ২৪৩ জন ও ফুলবাড়ীতে মোট ভোটার ১ লাখ ৬৫ হাজার ৪৬০জন।  তিনি গত জাতীয় নির্বাচনে ভোট পেয়েছিলেন ১,৮৮,৬৮০টি। বর্ষিয়ান এই রাজনৈতিক ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার। তিনি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এরপর তিনি ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন, সর্বশেষ তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বও পালন করেন। ৩৫ বছরে তিনি ফুলবাড়ী ও পার্বতীপুরে ব্যাপক উন্নয়ন করেছেন। যার মধ্যে রয়েছে পল্লী সড়ক নির্মাণ, পল্লী সড়ক মেরামত, বৃহৎ সেতু নির্মাণ, সেতু-কালভার্ট নির্মাণ, উপজেলা পরিষদ কমপ্লেক্স নির্মাণ, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ, গ্রোথ সেন্টার হাট বাজার, প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষা অবকাঠামো নির্মাণ, ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা উন্নয়ন, সুইস গেট নির্মাণ,খাল খনন, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ, অসচ্ছল মুক্তিযোদ্ধা নিবাস নির্মাণ, স্টেডিয়াম নির্মাণসহ নানামুখী উন্নয়নমূলক কাজ করেছেন তিনি। একইভাবে পার্বতীপুর উপজেলাতেও স্কুল,কলেজ, মাদ্রাসা,রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট সহ ব্যাপক উন্নয়ন করেছেন তিনি। দিনাজপুর-৫ আসন (ফুলবাড়ী-পার্বতীপুর) এ অসহায় গরীব মানুষের সংখ্যায় বেশি, আর সব সময় অসহায় গরিবদের পাশে দাঁড়িয়েছেন এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। যার কারণে জনগণের আস্থা আজও ধরে রেখেছেন প্রবীণ এই রাজনৈতিক নেতা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় মনোনয়ন তিনি পেয়েছেন। এই নির্বাচনেও তিনি ব্যাপক ভোটে জয়লাভ করবেন বলে আশা ব্যক্ত করেছেন দুই উপজেলার আওয়ামী নেতৃবৃন্দ। উন্নয়নের বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন জানান ফুলবাড়ীর গ্রাম গঞ্জের রাস্তা ঘাট গুলো পাকা হয়ে গেছে, স্কুলে স্কুলে ভবন নির্মাণ হয়েছে, ফুলবাড়ী বহুতল উপজেলা পরিষদের ভবন নির্মাণ হয়েছে, এই সবই সম্ভব হয়েছে এই এলাকার উন্নয়নের রুপকার বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র অক্লান্ত প্রচেষ্টায়, তিনি পার্বতীপুর-ফুলবাড়ী বাসীকে অনেক দিয়েছেন। আমাদের উচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও তাকে ভোট দিয়ে জয়যুক্ত করা। এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল জানান জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা বর্তমান প্রধান জননেত্রী শেখ হাসিনার হাত ধরে নৌকা প্রতীক নিয়ে এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিপুল ভোটে বিজয় অর্জন করবে ইনশাল্লাহ। একইভাবে পার্বতীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আমজাদ হোসেন জানান পার্বতীপুরের মানুষ সব সময় এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপিকে সমর্থন দিয়ে এসেছে, আশা রাখি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাকে ভোট প্রদান করে জয়যুক্ত করবে ইনশাল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com