সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দলীয় মনোনয়ন বঞ্চিতদের সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণে উৎসাহ প্রদান করায় প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল

  • আপডেট সময় সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ১১.১৮ পিএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

 

সৈয়দ বশির আহম্মেদ,
পিরোজপুর প্রতিনিধিঃ- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উৎসব ও প্রতিযোগীতামূলক করতে দলীয় মনোনয়ন বঞ্চিতদের সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করতে উৎসাহ প্রদান করায় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে পিরোজপুর জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। আজ সোমবার বিকেলে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের স্বাধীনতা মঞ্চে গিয়ে শেষ হয়।

এ সময় মিছিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন, সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, পৌর আওয়ামীলীগের সভাপতি সাদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, সদর উপজেলা যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগ নেতা ইরতিজা হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার সহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা সুষ্ঠ সুন্দর উৎসব ও প্রতিযোগীতা মূলক নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিতদের সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করতে উৎসাহ প্রদান করায় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিনো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com