সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মাশরাফির আসনে স্বতন্ত্র প্রার্থী,,,, সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নুর ইসলাম

  • আপডেট সময় সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ১১.১২ পিএম
  • ১৫৯ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃ-নড়াইল দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন লায়ন নুর ইসলাম।

অবহেলিত নেতৃত্ব, শৃঙ্খল যুক্ত সমাজসেবক, অবহেলিত জনসাধারণ এর অধিকার ফিরিয়ে দিতে, সুশৃংখল সমাজ ও জবাবদিহিতামূলক সংসদীয় আসন গড়তে নড়াইল ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবার এসেছেন জাতীয় সাংবাদিক সংস্থার ও বাংলাদেশ ক্রেতাভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান লায়ন নুর ইসলাম।

তিনি বলেন, সাংবাদিকদের অধিকার,ভোক্তাদের অধিকার আদায়ে এবং সমৃদ্ধশীল সমাজ গঠনে তিনি নিজেকে উৎসর্গ করেছেন জাতীয় পর্যায়ে,তার ই স্বীকৃতি স্বরূপ ভোক্তা অধিকার আইন ২০০৯ এবং কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা যাবে আইন ২০১৪।এ বিষয় মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিকবার মত বিনিময় করেছেন তিনি।

তিনি আরো বলেন, আমার প্রচেষ্টার ফসল দেশের ১৮ কোটি মানুষের কল্যাণে ব্যবহৃত হচ্ছে। সুফল পাচ্ছে দেশের জনগণ। তাহলে আমার প্রচেষ্টায় কেন আমার নড়াইলের পরিবর্তন হবে না?
ঘুনে ধরা সমাজকে ঝেড়ে,সুস্থ সমাজ ব্যবস্থা বিনির্বানে সমস্ত শ্রেণি পেশার নির্যাতিত, অবহেলিত ও শান্তিপ্রিয় মানুষের সার্বিক সহায়তা প্রত্যাশা করেন তিনি।

একইসঙ্গে তিনি বলেন, নড়াইলের মানুষের ভালোবাসায় আমি সিক্ত, আমার বিশ্বাস সর্বস্তরের মানুষ আমার পাশে থাকলে আমি নড়ইল ২আসন কে জবাবদিহিতা মূলক মডেল আসন হিসেবে জাতীয় পর্যায়ে উপহার দিতে সক্ষম হব ইনশাল্লাহ।
অন্ধকারযুক্ত নড়াইলকে আলোকিত নড়াইল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে জাতির বিবেক সাংবাদিক ও সংশ্লিষ্ট প্রশাসনকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com