সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

র‍্যাব-৮, এর ভ্রাম্যমান বিশেষ অভিযান পরিচালনা করে জাটকা ইলিশ উদ্ধার।

  • আপডেট সময় রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ৮.৩০ পিএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

মল্লিক জামাল. স্টাফ রিপোর্টার:-র‍্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) কর্তৃক বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫/১১/২০২৩ ইং তারিখ ২১.৩০-২৩.৪৫ ঘটিকার মধ্যবর্তী সময়ে পটুয়াখালী জেলার চৌরাস্তা সংলগ্ন টোল প্লাজা এলাকায় ভ্রাম্যমান বিশেষ অভিযান পরিচালনায় জাটকা ইলিশ উদ্ধার করে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব মশিউর রহমান, জনাব উমর ফারুক এবং শাহনাজ পারভীন, খামার ব্যবস্থাপক, পটুয়াখালী সমেত উপস্থিত হয়ে দুইটি জাটকা ইলিশ পরিবহন করা ট্রাক এবং একটি যাত্রী পরিবহন বাসে ব্যাপক তল্লাশী চালায়।

তল্লাশীর সময় ঢাকা মেট্রো-ড-১৪-৪১০০ ট্রাকে আনুমানিক ৪০ কেজি, ঢাকা মেট্রো ন ১৯-৮৯০৮ ট্রাক হতে আনুমানিক ৩১০ কেজি এবং ঢাকা মেট্রো ব ১৫-৯৪৯১ সুগন্ধা স্পেশাল বাস হতে আনুমানিক ৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করে।

ট্রাক ঢাকা মেট্রো ড ১৪-৪১০০ এর চালক নাসির হাওলাদার, সাং-সুধিপুর, ৩ নং ওয়ার্ড, থানা- কলাপাড়া, জেলা-পটুয়াখালী’কে মৎস্য রক্ষা এবং সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(১) ধারা মোতাবেক ৫০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা অনাদায়ে ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়, ট্রাক ঢাকা মেট্রো ন ১৯-৮৯০৮ এর দ্বিতীয় আসনধারী মো: রুহুল আমীন (৩৬), পিতা- আঃ রহিম, সাং-পূর্বমধুখালী, মিঠাগঞ্জ, ছোট বালিয়াতলী, থানা- কলাপাড়া, জেলা পটুয়াখালী’কে একই আইন এ ০১ (এক) বছরের সশ্রম কারাদন্ড এবং বাস ঢাকা মেট্রো ব ১৫-৯৪৯১ এর সুপারভাইজার পলাশ হাওলাদার(৩৪), সাং-বাদুড়তলী, থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালী’কে ৫০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা অনাদায়ে ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com