সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পিরোজপুরের ৩টি আসনে আ.লীগের দলীয় মনোনয়ন চুড়ান্ত

  • আপডেট সময় রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ১২.১৭ এএম
  • ১৩৯ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের ৩টি আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চুড়ান্ত করা হয়েছে। তবে দলীয়ভাবে এখনও তালিকা প্রকাশ করা হয়নি।
এদিকে, একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পিরোজপুরের ৩টি আসনের মধ্যে পিরোজপুর-১ (পিরোজপুর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনে ২য় বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন এ আসনের বর্তমান সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম।
পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনের দলীয় মনোনয়ন পেয়েছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ্বাস এবং পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান।
তবে পিরোজপুর-২ এবং পিরোজপুর-৩ আসন দুটি যথাক্রমে জাতীয়পার্টি-জেপি (মঞ্জু) ও জাতীয়পার্টি-জাপা (এরশাদ) এর সাথে আওয়ামী লীগের জোটবদ্ধ নির্বাচন করার গুঞ্জণ রয়েছে। সেক্ষেত্রে এ আসন দুটি থেকে আওয়ামী লীগের দলীয় প্রার্থীতা না দেওয়ার সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com