মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গাবখান চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষঃ তলা ফেটে ডুবে যাচ্ছিল ডাল বোঝাই জাহাজ

  • আপডেট সময় শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ১.০৬ এএম
  • ১৪৭ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি: বাংলাদেশের একমাত্র নৌ-চ্যানেল গাবখানে স্রোত, বাতাস ও
কুয়াশার কারণে দুই জাহাজের সংঘর্ষে একটি ডালবাহী কার্গো জাহাজের তলা ফেটে
পানি ঢুকে ডুবে ডুবে যাওয়ার উপক্রম হলে স্থানীয় প্রশাসনের সহায়তায় রক্ষা পেয়েছে।
জাহাজ মাস্টার মোঃ হান্নান, ১৩.৫০ টন ডাল নিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা
এম,ভি স্কাই ভিউ ইন্টারন্যাশনাল যশোর নোয়াপাড়া যাওয়ার পথে ঝালকাঠি-কাউখালীর
গাবখান চ্যানেলের ভিতরে মংলা থেকে ছেড়ে আসা এম,ডি রুপসা তেল বোঝায়
ট্যাংকারের সাথে রাত ১টার সময় নৌ চ্যানেলের ভিতরে স্রোত, বাতাস ও কুয়াশার
কারণে পাশাপাশি সংঘর্ষ হয়। পরে এমবি স্কাই ভিউ কার্গো জাহাজটি চালিয়ে
পিরোজপুরের কাউখালীর কচা নদীতে ডোকার সময় দেখতে পায় তলা ফেটে জাহাজে পানি
ঢুকে যাচ্ছে। এ সময় জাহাজটি চালিয়ে কাউখালী স্টিমার ঘাটের সামনে নদীর কিনারে
এসে নোংর করে। খবর পেয়ে স্থানীয় উপজেলা প্রশাসন ও থানা পুলিশ দ্রুত উদ্ধারের জন্য
দুটি বার্স জাহাজ ব্যবস্থা করে জাহাজটিকে ডুবা থেকে রক্ষা করে। এ সময় জাহাজ
কর্তৃপক্ষ ও মাল সরবরাহকারী কর্তৃপক্ষের গড়িমসির কারণে কারণে জাহাজটি উদ্ধার
করতে অনেক বেগ পেতে হয়।

জাহাজে মাল সরবরাহকারী প্রতিনিধি মিনহাজ জানান নাবিল গ্রুপের ১৩শত ৫০
মেট্রিক টন ডাল নিযয়ে গত ২০ নভেম্বর চট্টগ্রাম থেকে ছেরে আসে। জাহাজে তলা
ফেটে পানি ঢুকে যায় কিন্তু কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া আমি ডাল খালাস করার
অনুমতি দিতে পারছিলাম না।
খবর পেয়ে পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান, পুলিশ সুপার শেখ
মুস্তাফিজুর রহমান ঘটনাস্থলে এসে জাহাজটি উদ্ধারের জন্য বিআইডব্লিউটিসির
উদ্ধারকারী জাহাজকে খবর দেয় এবং জাহাজটির সকল মালামাল নিরাপত্তার এবং দ্রুত
জাহাজের মালামাল খালাস করে জাহাজটি যেনো ডুবে না যায় তার জন্য ব্যবস্থা গ্রহণ
করেন।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু
মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সজল মোল্লা, কাউখালী থানা ইনচার্জ মোঃ
জাকারিয়া, পিরোজপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ সেলিম মিয়া
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com