সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়ন এর দ্বি-বার্ষিক নির্বাচনে হামিদুল সভাপতি ও সম্পাদক ফরিদ নির্বাচিত

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ১২.৪৪ এএম
  • ১৫৬ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;

দিনাজপুরের ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়ন ১৪৭৫ এর দ্বি-বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯টায় ভোট গ্রহন শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচনে ৮টি পদে ১৫ জন প্রার্থী প্রতিদন্দিতা করেন। তবে সভাপতি, সহ-সাধারন সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে কেউ নির্বাচন না করায় তিনটি পদে বিনা প্রতিদন্দিতায় সভাপতি পদে মোঃ হামিদুল ইসলাম,সহ সাধারন সম্পাদক পদে আসাদুল ইসলাম ও দপ্তর সম্পাদক পদে ইদ্রিস আলী নির্বাচিত হন।
২৯৬ জন ভোটার তাদের ভোট প্রয়োগের মধ্যদিয়ে ৫টি পদে উৎসব মুখোর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহ-সভাপতি সাইফুল ইসলাম জগ প্রতীক নিয়ে ১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদন্দি মুকুল চন্দ্র সরকার ফুটবল প্রতিকে ৬৭ ভোট পান। সাধারণ সম্পাদক পদে ফরিদ আলী খেজুরগাছ প্রতীক নিয়ে ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদন্দি সোহেল রিক্সা প্রতীকে ৬৯ ভোট পান। কোষাধ্যক পদে আলতাব হোসেন হতি প্রতীক নিয়ে ২১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমরান হোসেন তালা প্রতীকে ৭২ ভোট পান।
কার্যকারী সদস্য পদে রাজিকুল ইসলাম আম প্রতীক নিয়ে ১৬১ ভোট পেয়ে নির্বাচিত হন। কার্যকারী সদস্য পদে রানা হাসান হরিণ প্রতীক নিয়ে ১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাদের নিকটতম প্রতিদন্দি কাচি প্রতীকে ১৫৪ ভোট ও অ¤্রতি চন্দ্র দাস টেলিভিশন প্রতীকে ৬৩ ভোট পান।  নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ হামিদুল  ইসলাম বলেন, আমাদের নতুন কমিটি শ্রম আইনের ভিতরে থেকে শ্রমীকদের সকল স্বার্থ রক্ষায় পদক্ষেপ নিবেন। সকলকে ঐক্যবন্ধ থেকে সংগঠনটিকে শক্তিশালী করে গড়ে তুলতে সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার রায়হান কবির,সহকারী কমিশনার বদিউজ্জামান বাদল,নওশাদ আলীর নেতৃত্বে নির্বাচন পরিচালনা করা হয়। এসময় দিনাজপুর শ্রম অধিদপ্তরের কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির,ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ হারুন-উর-রশীদসহ নির্বাচন চলাকালে পুলিশ,আনসার ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com