সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কাউখালীতে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় ছাত্রী ও শিক্ষকের পাল্টাপাল্টি অভিযোগ 

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ১২.৪১ এএম
  • ১৫৮ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রীকে পিটিয়া আহত করা ও শিক্ষককে ছাত্রীর অভিভাবকদের মারধর ও লাঞ্ছিত করায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ।
থানায় লিখিত অভিযোগ জানা গেছে, গত বৃহস্পতিবার বেলা ১টার পরীক্ষা চলাকালীন সময় সাইমুন জাহান ফারিয়া ইংরেজি প্রশ্নের উত্তর না পারায় শিক্ষক আবু হানিফের কাছে একাধিকবার সাহায্য প্রার্থনা করলে শিক্ষক রাগান্বিত হয়ে তাকে মুখমন্ডলে চর থাপ্পর মারে। এতে শিক্ষার্থী কানে ও মুখে আঘাত পায় এবং মানষিকভাবে ভয় পায়।
পরীক্ষা পুরোপুরি না দিয়ে সে বাড়ীতে চলে এসে অসুস্থ হয়ে পড়লে পরেরদিন কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার দেখে তাকে ভর্তি করেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা: দ্বীপ্ত কুন্ডু বলেন, শিশুটির কানে এবং মুখে আঘাতপ্রাপ্ত হয়েছে। এ ব্যাপারে শিক্ষাথীর মা সেলিনা বেগম বাদী হয়ে শনিবার সন্ধ্যায় (১৮ নভেম্বর) বিদ্যালয়ের শিক্ষক আবু হাফিফের বিরুদ্ধে কাউখালী থানায় অভিযোগ দায়ের করেছেন।
একই দিন শনিবার শিক্ষক মোঃ আবু হানিফের থানায় অভিযোগের সূত্রে জানা যায়, উক্ত ছাত্রী তার কাছে একাধিকবার প্রশ্নের উত্তর জানতে চেয়ে বিরক্ত করায় তিনি ধমক দিয়ে পরীক্ষা দেওয়ার জন্য বলেন।
পরীক্ষা শেষে তিনি বাজারের মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পর ছাত্রীর ভাই সজীব খান, মহসিন মন্টু ও ইয়াসিন খান তাকে লাঞ্ছিত ও মারধর করেন।
এ ব্যাপারে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম জানান, ছাত্রীকে মারধর করা হয়নি বরং শিক্ষককে ছাত্রীর ভাই লাঞ্ছিত করেছে।
অভিযুক্ত সজীব খান বলেন, আমার বোন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে, অসুস্থতার কারনে সে বার্ষিক পরীক্ষা দিতে পারছে না।
এ ব্যাপারে শিক্ষক আবু হানিফ বলেন, আমি ছাত্রীকে মারধর করি নাই উল্টো ছাত্রীর ভাই আমাকে বাজারে বসে মারধর ও লাঞ্ছিত করেছে।
এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া বলেন, দুই পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রাথমিক শিক্ষক সমিতির সব্রত রায় বলেন ঘটনাটি আমি শুনেছি যাহা খুবই দুঃখজনক। কিন্তু একজন শিক্ষকের গায়ে হাত দেওয়া মেনে নেওয়া যায় না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com