সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

৪৮ ঘন্টার হরতালে সারাদেশে ১৮টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

  • আপডেট সময় সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৫.৫৯ পিএম
  • ১৯০ বার পড়া হয়েছে

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার হরতালে রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৮টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এ সময় জামালপুরের সরিষা বাড়িতে একটি যাত্রীবাহী ট্রেনের তিনটি বগি আগুনে ভস্মীভূত হয়েছে। এ আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২৯ ইউনিট ও ১৪৪ জন জনবল কাজ করেছে।
এরআগে শনিবার দিবাগত রাত থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত দুর্বৃত্তরা ১৮টি যানবাহনে অগ্নিসংযোগ করেছে বলে জানিয়েছে “দি লাইফ সেভিং ফোর্স বাহিনী”।
আজ দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বাসসকে এসব তথ্য নিশ্চিত করে জানান, শনিবার দিবাগত রাত থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা সারাদেশে ১৬টি পৃথক স্থানে আগুন দিয়েছে। এ ঘটনায় রাজধানী ঢাকাসহ ১৮টি যানবাহনে আগুনের ঘটনা ঘটে। তারমধ্যে রাজধানী ঢাকা সিটিতে ৩টি, ঢাকা বিভাগে ১টি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ) ৭টি, চট্টগ্রাম বিভাগে (ফেনী, মিরসরাই, সাতকানিয়া) ৪টি, ময়মনসিংহ বিভাগে (জামালপুর) ১টি ঘটনা ঘটে। এ ঘটনায় ৯টি বাস, ১টি কাভার্ড ভ্যান, ৬টি ট্রাক, ১টি সিএনজি, ১টি ট্রেন (৩ বগি) আগুনে পুড়ে যায়।
সূত্র জানায়, রোববার সকাল সাড়ে ৮ টায় বঙ্গবাজার কাজী আলাউদ্দিন রোডে একটি সিএনজিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আগুন লেগে যায়। রাত ৯ টা ৫৮ মিনিটে যাত্রাবাড়ী থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। একই রাত ৮ টা ২৫ মিনিটে ধানমন্ডি আনোয়ার খান মডার্ন হাসপাতালের সামনে একটি বাসে আগুন, একই রাত গাজীপুরের টঙ্গির মিরের বাজারে একটি ট্রাকে আগুন দেয়া হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, রোববার রাত ১২ টা ৪২ মিনিটে সিরাজগঞ্জের কামারখন্দ এলাকায় ১টি ট্রাকে আগুন দেয় নাশকতাকারীরা। একই রাত ৪ টা ৫ মিনিটে চট্টগ্রাম সাতকানিয়া এলাকায় ৩টি বাসে ও ভোর রাত পৌনে ৫ টার দিকে চট্টগ্রামের মিরসরাই ১টি ট্রাকে আগুন দেয় দুবৃত্তরা।
এছাড়া শনিবার দিবাগত রাত ১ টা ২০ মিনিটে সরিষাবাড়িতে ট্রেনে আগুন (তিনটি বগি), রাত দেড়টায় বগুড়া ট্রাকে, একই রাত ১ টা ৪০ মিনিটে ফেনী লালপুরে ১টি কাভার্ড ভ্যানে, ফেনীর মহিপাল এলাকায় ১টি বাসে, রাত ৩ টা ২০ মিনিটে নাটোরের ভবানীগঞ্জে বাসে, একই রাতে রাজশাহী গোদাগাড়িতে ১টি বাসে, বগুড়ার নন্দীগ্রাম এলাকায় ১টি ট্রাকে, বগুড়ার নন্দীগগ্রামে আরও ১টি ট্রাকে এবং রাজশাহীর পুঠিয়ায় ১টি বাসে আগুন দেয় নাশকতাকারীরা।

-বাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com