সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সিএনজি উল্টে প্রাণ হারালেন ২ পুলিশ সদস্য, আহত ৩।

  • আপডেট সময় শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩, ৩.৩৬ পিএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় সিএনজি উল্টে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া চালকসহ আরও তিনজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৫টায় ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভাঙ্গা হাইওয়ে থানার নায়েক নাজমুল হোসেন (নায়েক/৮২) ও কনস্টেবল নাসির উদ্দিন(কং/২২১) । আহতরা হলেন, কনস্টেবল জাকির হোসেন(কং/১১৯), ইব্রাহীম সরদার(কং/১২১) ও মিথোয়াইচিং মারমা(কং/৫৩৪)। আহত অটোরিকশার চালকের নাম জানা
যায়নি। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, স্থানীয় থানা ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উদ্ধারকাজ চালায়। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও ফায়ার সর্ভিস সূত্রে জানা যায়, ফরিদপুরে বার্ষিক ফায়ারিং অনুশীলনে অংশ নেওয়ার জন্য ভোরে ভাঙ্গা হতে ফরিদপুরে সিএনজিতে করে যাচ্ছিলেন পাঁচজন পুলিশ সদস্য। পুখুরিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই
দু’জন নিহত হন। গুরুতর আহত হন চালকসহ আরও তিন পুলিশ সদস্য।
প্রতক্ষ্যদর্শী কয়েকজন জানান, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। হঠৎ বিকট শব্দে পুখুরিয়া বাসস্ট্যান্ডে দ্রুতগতির একটি সিএনজি উল্টে যায়। এ সময় কয়েকজন পুলিশ সদস্য ভেতরে আটকে পড়ে। এছাড়া সড়কে ছিটকে পড়েন একজন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। স্থানীয়রা জানান, হঠৎ বৃষ্টিতে ধুলো ও কাদায় সড়ক পিচ্ছিল হয়ে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খাইরুল আনাম সমকালকে জানান, ঘটনাস্থলেই দুইজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহতদের অবস্থাও গুরুতর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com