সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গৌরীপুরে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে সোমনাথ সাহার আনন্দ মিছিল অনুষ্ঠিত

  • আপডেট সময় শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩, ৩.২৯ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস বুরো প্রধানঃ-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ময়মনসিংহের গৌরীপুরে আনন্দ মিছিল অনুষ্ঠিত ও মিষ্টিমুখ করানো হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল তফসিল ঘোষণা করেন। তফসিল ঘোষণার পরপরই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহার আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপজেলার পৌর শহরে এ মিছিল অনুষ্ঠিত করেছে। মিছিলশেষে নেতাকর্মীরা জনসাধারণকে মিষ্টিমুখ করান।
আনন্দ মিছিলে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক আঃ মুন্নাফ, পৌর আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক সুশান্ত সাহা প্রেমু, রামগোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমীন জনি, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজিম উদ্দিন, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক শিউলী চৌধুরী, গৌরীপুর সরকারি কলেজের সাবেক জিএস মাজহারুল ইসলাম টুটুল, কাউন্সিলর নূরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজিমুল ইসলাম শুভ, যুবলীগ নেতা তমাল খান পাঠানসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com