সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ৫৬০টি মডেল মসজিদ তিনি নির্মাণ করতে সক্ষম হয়েছেন: মহিউদ্দিন মহরাজার

  • আপডেট সময় রবিবার, ১২ নভেম্বর, ২০২৩, ৫.৪৮ পিএম
  • ১৮৯ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী, নেছাবাবাদ) আসনে আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ বলেছেন, বঙ্গবন্ধু যেমন ইসলামের জন্য ইসলামিক ফাউন্ডেশন করে গেছেন, সেই ইসলামিক ফাউন্ডেশন এর মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ৫৬০টি মডেল মসজিদ ও মসজিদ
কাম ইসলামিক শিক্ষা কেন্দ্র তিনি নির্মাণ করতে সক্ষম হয়েছেন।
আপনাদের কাছে আমি দোয়া চাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারও জেনো রাষ্ট্রীয় ক্ষমতায় থাকেন।
তিনি আরও বলেন, ইমামরা হচ্ছে নেতাদেরও নেতা, আর এই নেতাদের জন্য ইনশাআল্লাহ আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই তাহলে সংসদে দাঁড়িয়ে প্রথমে ইমাম-মুয়াজ্জেনদের জন্য মাসিক সম্মানের প্রস্তাব রাখবো।
আজ রবিবার সকাল ১১ টায় কাউখালী উপজেলা পরিষদ চত্বরে সংসদ নির্বাচনকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে পিরোজপুরের কাউখালী উপজেলার সকল মসজিদের ইমামদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাউখালী উপজেলা ইমাম সমিতির সভাপতি মো. ইমাম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ হাফিজুর রশিদ তারেক, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, মাওলানা আবদুল মতিন, মাওলানা ইবাদাত হোসেন প্রমূখ। সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মোবাক্ষের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com