মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঢাকার উত্তরা ও মিরপুর ডিওএইচএস-এ উপশাখা চালু করেছে ব্র্যাক ব্যাংক

  • আপডেট সময় শনিবার, ১১ নভেম্বর, ২০২৩, ৬.৫৯ পিএম
  • ১৪২ বার পড়া হয়েছে

ঢাকার উত্তরা ও মিরপুর ডিওএইচএস-এ দু’টি উপশাখা চালু করেছে ব্র্যাক ব্যাংক।
ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন ৯ নভেম্বর ২০২৩ উপশাখা দু’টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেড অব ব্র্যাঞ্চেস শেখ মোহাম্মদ
আশফাকসহ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উত্তরা উপশাখাটি উত্তরা ৭ নং সেক্টরের লেক ড্রাইভ রোডের মাহমুদ ভবনে এবং সাগুপ্তা মেইন রোডে মিরপুর ডিওএইচএস সাব-ব্রাঞ্চটি অবস্থিত।
অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এ দু’টি স্থানে এই উপশাখাগুলো অত্যাধুনিক সেবা প্রদানের মাধ্যমে ব্যবসায়ী ও ব্যক্তি পর্যায়ের গ্রাহকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।
২০২২ সালে ব্র্যাক ব্যাংক সারাদেশে গ্রাহকদের দোরগোড়ায় সর্বোত্তম ব্যাংকিং সেবা পৌঁছে দিতে মাল্টি- চ্যানেল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে উপশাখা (সাব-ব্রাঞ্চ) যুক্ত করে। বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স অনুযায়ী
ব্র্যাক ব্যাংক উপশাখা কার্যক্রম শুরু করে।
উপশাখায় গ্রাহকরা অ্যাকাউন্ট খোলা, নগদ জমা ও উত্তোলন, ডিপোজিট পেনশন স্কিম, ইএফটিএন ও আরটিজিএস-এর মাধ্যমে যেকোনো ব্যাংকে তহবিল স্থানান্তর, রেমিট্যান্স সেবা, ইউটিলিটি বিল, ক্রেডিট
কার্ড, স্টুডেন্ট ফাইল, কনজিউমার লোন, ডেবিট কার্ড সেবা পাবেন। এছাড়াও চেকবুক প্রসেসিং, আস্থা
অ্যাপে এনরোলমেন্ট, স্কুল ব্যাংকিং, সঞ্চয়পত্রসহ আরও অনেক সেবা পাওয়া যাবে। তবে উপশাখাগুলোতে বৈদেশিক মুদ্রার সেবা থাকছে না।
আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে ও দেশব্যাপী উপস্থিতি বিস্তৃত করার লক্ষ্যে ব্র্যাক ব্যাংক মাল্টি- চ্যানেল স্ট্র্যাটেজি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে দেশব্যাপী উপশাখা চালু করা হচ্ছে। ব্যাংকিং সুবিধার
বাইরে থাকা মানুষদেরকে আর্থিক সেবার আওতায় নিতে আসতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। তাই গ্রামীণ ও উপশহর অঞ্চলে নেটওয়ার্ক সম্প্রসারণ করা হচ্ছে। দ্রুত উপশাখা নেটওয়ার্ক সম্প্রসারণ করে ব্র্যাক
ব্যাংক এই সেগমেন্টে অগ্রগামী অবস্থানে পৌঁছতে চায়।
১৮৭টি শাখা, এসএমই শাখা /কৃষি শাখা এবং এসএমই সার্ভিস সেন্টার ও ৩৬টি উপশাখা নিয়ে ব্র্যাক ব্যাংক এখন বাংলাদেশের অন্যতম বৃহত্তম অনলাইন ব্যাংকিং নেটওয়ার্ক হিসাবে আত্মপ্রকাশ করেছে। ব্র্যাক
ব্যাংক টেকসই ও দায়িত্বশীল ব্যাংকিংকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com