সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

শেখ হাসিনার মত প্রধানমন্ত্রী আর আসবেনা : প্রাণীসম্পদ মন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩, ৩.৫০ পিএম
  • ১২৬ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধিঃ মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, অনেক প্রধানমন্ত্রী আসছে। অনেক প্রধানমন্ত্রী আসবে কিন্তুু শেখ হাসিনার মত কৃষক দরদী, মানব দরদী,নিষ্ঠাবান, দেশ প্রেমিক, সৎ, পরিশ্রমী প্রধানমন্ত্রী দ্বীতিয় আর আসবেনা। আপনার দরদ যে বোঝে তার জন্য আপনার দরদী হতে হবে। আগামী জানুয়ারীতে নির্বাচন। এ নিবার্চনে যে নৌকা নিয়ে আসবেন তাকে ভোট দেবেন।  নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হলে  শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে দেশের উন্নয়ন, সাহায্য, সহযোগিতা অব্যাহত থাকবে। তাই উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। শুক্রবার পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে কৃষকদের মাঝে রবিশষ্যের প্রনোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে এ কথা বলেন।
শ.ম রেজাউল করিম বলেন, রাষ্ট্রীয় সম্পদ ও দেশের নিরীহ মানুষের প্রাণহানি করে জামায়াত—বিএনপি জোট দেশের ক্ষমতায় যেতে চায়। তাই তারা একেরপর এক অগ্নিসংযোগ ও মানুষ হত্যা করছে। তারা দেশের নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। এভাবে কেহ কখনো ক্ষমতায় যেতে পারে না। বিএনপির হরতাল ও অবরোধের নামে সকল প্রকার অগ্নিসংযোগ ও নৈরাজ্য প্রতিহত করতে দলীয় সকল নেতা—কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
 শ.ম রেজাউল করিম বলেন, কেউ আওয়ামীলীগ করে নৌকার বিরুদ্ধে কাজ করবেন তা ঠিক না। নৌকা ফুটা করবেন এরা কোন আওয়ামীলীগ না, তারা মীর জাফর বা খন্দকার মোস্তাক। যিনিই নৌকা নিয়ে আসবেন আমি তার পক্ষেই কাজ করবো। তাতে আমার কোন আপত্তি থাকবে না। কেননা, নৌকা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতীক, স্বাধীনতার প্রতীক। নির্বাচনের দিন সবাই ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com