সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আজ রাজধানীতে ৫টি বাসে আগুন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ৮.৫২ পিএম
  • ১৫০ বার পড়া হয়েছে

বিএনপি-জামায়াতের তৃতীয় দফায় ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ চলাকালে রাজধানীর পাঁচটি স্থানে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার বাসসকে জানান, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২৭ ঘণ্টায় রাজধানীতে ৫টি বাসে অগ্নিসংযোগ করেছে দৃর্বৃত্তরা। রাজধানীর হাজারীবাগ, তাঁতীবাজার, কাকলি, মিরপুর ও ধানমন্ডিতে ৫টি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।তিনি আরও জানান, এছাড়া অবরোধ চলাকালে তাঁতীবাজার মোড় সদরঘাট এলাকায় আকাশ পরিবহনের একটি বাস, বনানী কাকলি পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনিবাস, ধানমন্ডি ঝিগাতলায় রমজান পরিবহনের একটি বাস, ঢাকার হাজারীবাগ বেরিবাধ এলাকায় ভিআইপি পরিবহনের একটি বাস এবং মিরপুর ১৩ এলাকায় প্রজাপতি পরিবহনের একটি বাসসহ মোট ৫টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

সূত্র: বাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com