সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পিরোজপুরে শেখ তানের শান্তি সমাবেশ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ৬.৪০ পিএম
  • ২৯৯ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
বিএনপির ডাকা টানা অবরোধ ও জনগনের জানমাল রক্ষায় পিরোজপুরে শান্তি সমাবেশ করেছে সাবেক সংসদ সদস্য প্রয়াত শেখ এ্যানি রহমানের পুত্র শেখ খালিদ অরিন্দম তান। আজ বৃহস্পতিবার সকালে তানের নেতৃত্বে শহরের মহিলা কলেজ রোড থেকে একটি অবরোধ বিরুধী মিছিল বের করে আওয়ামী লীগ সর্মথকরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে টাউনক্লাব সড়কে এসে শেষ হয়। পরে সেখানেই শান্তি সমাবেশ করেন কয়েক‘শো’ নেতাকর্মীরা।
সমাবেশে শেখ খালিদ অরিন্দম তান বলেন, অবরোধের নামে বিএনপির জ্বালাও পোড়াও আন্দোলন প্রতিহত করতে পিরোজপুর বাসী ঐক্যবদ্ধ। এ জেলার কোথায় আগুন সন্ত্রাস করতে দেওয়া হবে না।মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আছি রাজপথে।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য প্রবীন নেতা চন্ডি চরণ পাল,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাবেক ভিপি মাকসুদুর ইসলাম লিটন সিকদার সহ বর্তমান ছাত্রলীগ,যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
শেখ খালিদ অরিন্দম তান হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি ও সাবেক সংসদ সদস্য প্রয়াত শেখ এ্যানি রহমানের পুত্র এবং পিরোজপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com