মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ইস্কাটনে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট সময় বুধবার, ৮ নভেম্বর, ২০২৩, ১.৫৪ পিএম
  • ২০৮ বার পড়া হয়েছে

ইস্কাটনের ইস্টার্ন টাওয়ারের সামনে সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম ও সৌভিক করিম নামে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ছিলেন এবং সৌভিক করিম বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালিন শিক্ষককতা করতেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সুজন দেব।

রমনা থানার ডিউটি অফিসার গণমাধ্যমকে জানান, প্রত্যক্ষদর্শীরা জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন দিয়ে জানান সড়কে দুইজন মোটরসাইকেল আরোহী ক্ষত-বিক্ষতভাবে পড়ে আছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান নিহতের পরিবারের সদস্যরা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ সংগঠনের সহযাত্রীরা।

পরে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলামোটর থেকে মগবাজারের দিকে যাওয়ার পথে একটি ট্রাক মোটরসাইকেল টিকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই আরোহী মারা যায়। পরে ট্রাকটি মগবাজারের দিকে পালিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com