মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কাউখালীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৫.০৭ পিএম
  • ১৭৫ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
 ‘‘পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে কাউখালী থানা পুলিশের আয়োজনে শনিবার (৪ নভেম্বর)সকালে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে এক শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা প্রাঙ্গনে শেষ শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, শিয়ালকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান, জাতীয় পার্টির (জেপির) ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন, প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন এসআই মশিউর রহমান। বক্তারা কমিউনিটি পুলিশিং গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। কমিউনিটি পুলিশিং আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যাপক দায়িত্ব ও কর্তব্য রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com