সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন

  • আপডেট সময় বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ৭.৪৯ পিএম
  • ১৯১ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও যুব অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে (১ নভেম্বর) স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় যুব দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।এ উপলক্ষে কাউখালী উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন, উপজেলা প্রকৌশলী শাখাওয়াত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, নারী উদ্যোক্তা কামরুন নাহার প্রমুখ।
আলোচনা শেষে তিন লক্ষ নব্বই হাজার টাকার যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। ঋণ নিয়ে কামরুন নাহার, নাসরিন আক্তার ও জুবায়ের আহমেদ বলেন আমরা নিজেদেরকে স্বাবলম্বী করে তুলব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com