সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

অবরোধের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ৪.১৫ পিএম
  • ১৭১ বার পড়া হয়েছে

বিএনপি-জামায়াত ও সহযোগী দলগুলোর ডাকা ৭২ ঘণ্টার অবরোধের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ।

মঙ্গলবার সকাল ৮টায় রাজধানীর মিরপুর-১ নম্বরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেন।

এছাড়া, যুবলীগ নগরীতে অবরোধবিরোধী প্রতিবাদ সভা ও মিছিল করছে।

বিরোধী দলের অবরোধের প্রতিবাদে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’ স্লোগান দিতে দেখা গেছে।

বিএনপি-জামায়াতের অবরোধ ও ‘সন্ত্রাস এবং নাশকতামূলক কর্মকাণ্ড’ প্রতিহত করতে ঢাকা-৫ আসনের বিভিন্ন এলাকায় নেতা-কর্মীদের নিয়ে সমাবেশের আয়োজন করেন স্বেচ্ছাসেবক লীগ ।

এদিকে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগও বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে অবস্থান নিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com